,

বিদেশি বন্দিদের ফেরত পাঠাবে সৌদি, বাঁচাবে ২১০০ কোটি টাকা

download (29)ব্যয় সংকোচনের জন্য এবার বিদেশি বন্দিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের পরামর্শক পরিষদ (শূরা কাউন্সিল)। এ বিষয়ে দেশটির বোর্ড অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশনকে (বিআইপিপি) শিগগিরই সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করে কার্যকরী ব্যবস্থা নিতে বলা হয়েছে।আজ বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিদেশি কয়েদিদের দেশে পাঠানো হলে বছরে ১০০ কোটি রিয়াল বা দুই হাজার ১০০ কোটি টাকা বাঁচবে।স্থানীয় সময় সোমবার দেশটির শূরা কাউন্সিলের সভায় যুবরাজ খালেদ আল-সৌদ বলেন, সৌদি আরবে এখন ৩১ হাজার বিদেশি বন্দি রয়েছে। দেশটির কারাগারের প্রতি কয়েদির জন্য প্রতি মাসে চার হাজার রিয়াল (৮৪ হাজার টাকা) খরচ করতে হয়। এ হিসাবে এ খাতে বার্ষিক খরচের পরিমাণ দাঁড়াবে ১০০ কোটি রিয়াল।প্রতিবেদনে বলা হয়, বন্দি ফেরত পাঠাতে এই চুক্তি করা হলে দুই দেশের মধ্যে আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে তা সম্পন্ন হবে। ফলে বিদেশি বন্দিরা পারিবারের কাছে যেতে পারবে ও সামাজিক পুনর্বাসন হবে।সৌদি সরকার দেশটির বাজেটের ঘাটতি কমাতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন খাতের ব্যয় সংকোচন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা