,

ঋতুভেদে মানবমস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে

www.bonikbartaমানুষের মস্তিষ্ক ঋতুভেদে ভিন্নভাবে কাজ করে। গ্রীষ্মের তুলনায় শীতে মানুষের মস্তিষ্কের ক্রিয়াপদ্ধতি আলাদা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মাথা ঘামাতে হয় এমন কোনো কাজ করার সময় মানবমস্তিষ্কের ক্রিয়াপদ্ধতি ঋতুভেদে ভিন্নতা প্রদর্শন করে। খবর লাইভসায়েন্স।

মানুষের মস্তিষ্কের ক্রিয়াপদ্ধতি নিয়ে সম্প্রতি বেলজিয়ামে একটি গবেষণা পরিচালিত হয়। গতকাল এ গবেষণা প্রতিবেদন ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ নামক গবেষণা পত্রিকায় প্রকাশ হয়। গবেষণায় ২৮ জন ব্যক্তিকে বছরের প্রতিটি ঋতুতে সাড়ে চারদিন করে পরীক্ষাগারে রেখে পর্যবেক্ষণ করা হয়। এ সময় কোনো ধরনের ঋতু পরিবর্তনজনিত প্রাকৃতিক ঘটনা থেকে তাদের দূরে রাখা হয়। এতে অংশগ্রহণকারীদের তথ্য সংরক্ষণ, মনোযোগ এবং তথ্যের হালনাগাদকরণ ও তুলনার মতো মাথা ঘামাতে হয় এমন কাজ করতে দেয়া হয়। গবেষকরা এ সময় অংশগ্রহণকারীদের মস্তিষ্ক স্ক্যান করেন।

এতে দেখা যায়, ঋতু পরিবর্তনের সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ের কর্মক্ষমতা পরিবর্তন হয়নি। কিন্তু পরিবর্তন হয়েছে সংশ্লিষ্ট কাজে ব্যয়িত নিউরনের পরিমাণ। অর্থাত্ বছরের একেক সময় একই কাজ করতে মানুষের মস্তিষ্কের নিউরনের ক্ষয় একেক রকম হয়।

গবেষকদের মতে, বিভিন্ন ঋতুতে মানবমস্তিষ্কের ক্রিয়াপদ্ধতি পাল্টে যায় বলে এমনটা হয়। উদাহরণস্বরূপ, জুনে মানুষের মনোযোগ সর্বোচ্চ থাকে। আর শীতে তা নেমে সর্বনিম্ন মানে পৌঁছে। এর বিপরীতে মস্তিষ্কের সক্রিয় স্মৃতি-সংক্রান্ত কার্যক্রম শরতে থাকে সর্বোচ্চ। আর সর্বনিম্ন পর্যায়ে থাকে বসন্তকালে।

এছাড়া গবেষণায় মানব আচরণের সঙ্গে ঋতুর সম্পর্কটিও উঠে এসেছে। গবেষকরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে কিছু মানুষের শীতকালে সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডারে (এসএডি) আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেছেন তাদের প্রতিবেদনে। যদিও গবেষকরা ঋতু পরিবর্তন ও এসএডির মধ্যে নিশ্চিত কোনো আন্তঃসম্পর্ক চিহ্নিত করতে পারেননি।

এ বিষয়ক পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, ঋতুভেদে মস্তিষ্কক্রিয়ার এ পরিবর্তন মানুষের দৈনন্দিন কাজের সঙ্গে সম্পর্কিত। এছাড়া গত বছর ‘নেচার কমিউনিকেশনস’ নামক গবেষণা পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মানব জিনের কার্যকলাপও ঋতুভেদে পরিবর্তন হয়।

তবে সাম্প্রতিক গবেষণায় ঋতুভেদে মানব মস্তিষ্কের ক্রিয়াপদ্ধতির পরিবর্তনের বিষয়টি উঠে এলেও এর পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। গবেষকদের মতে, আগের গবেষণাগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঋতুভেদে মস্তিষ্কের সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা পরিবর্তন হয়। পাশাপাশি শিখনকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মস্তিষ্কের প্রোটিনের মাত্রাও পরিবর্তন হয়। এ কারণেই ঋতুর সঙ্গে মানুষের মস্তিষ্কের ক্রিয়াপদ্ধতি পাল্টে যায় বলে গবেষকদের ধারণা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা