,

উ. কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করছে: যুক্তরাষ্ট্র

160209151412_yongbyon_nuclear_facility_in_north_korea_640x360_apআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া তাদের সম্প্রতি চালু করা একটি পারমাণবিক চুল্লিতে পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলছেন, পিয়ংইয়ং অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়ামের মালিক বনে যেতে পারে।
দেশটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিরও উদ্যোগ নিয়েছে বলে জানাচ্ছেন তিনি।

একটি সিনেট কমিটির মুখোমুখি হয়ে মি. ক্ল্যাপার বলেন, এটি একটি একটি প্লুটোনিয়াম রিঅ্যাকটর, যেখান থেকে পারমানবিক বোমার কাঁচামাল পাওয়া সম্ভব। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশটি গত সেপ্টেম্বর মাসেই ইয়ংবিনের প্রধান পারমানবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করে।
আর এর পর গত মাসেই চতুর্থতম পারমানবিক অস্ত্র পরীক্ষাটি চালায়। কুড়ি কিলোটন সক্ষমতার একটি বোমা তৈরিতে চার কেজির মতো প্লুটোনিয়ামের প্রয়োজন এবং বিশেষজ্ঞদের মতে, পূর্ণ উৎপাদনে থাকলে ইয়ংবিনের চুল্লী থেকে বছরে একটি পারমানবিক বোমা তৈরির কাঁচামাল পাওয়া সম্ভব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা