,

বাঞ্ছারামপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

clip_image002এম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজলার বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠেছে। সরকারী দলের নেতা কর্মীরা আওয়ামীলীগের টিকেট পাওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নে নির্বাচন উপলক্ষে প্রতিদিন চালাচ্ছেন গনসমাবেশ। নমিনেশন পাওয়ার জন্য তদবির করছে নেতাদের কাছে ।গতকাল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদে নির্বাচনের আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার পিন্টুর নেতৃত্বে ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিরাট মিছিল এর আয়োজন করা হয় । মিছিল শেষে স্থানীয় ঈদগা মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন । স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল গনি তালুকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার পিন্টসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা বলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আনোয়ান হোসেন তালুকদার পিন্টুকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে