বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কৃষিনীতি বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে’

141028113030_bangla_women_farmer_640x360_focusbangla_nocreditবাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও যে উপায়ে খাদ্য উৎপাদিত হচ্ছে তাতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হচ্ছে না। এমনটাই মনে করেন কৃষি উন্নয়ন কর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনীগ-এর প্রধান ফরিদা আখতার।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পোকামাকড় রোধে কীট নাশকের ব্যবহার, পাকানোর ক্ষেত্রে রং বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। ফলে সেটি আর আদতে খাদ্য থাকে না। বাংলাদেশের ঢাকায় আজ আয়োজিত হচ্ছে ‘নিরাপদ খাদ্য’ বিষয়ক একটি সম্মেলন। বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনীগ এর অন্যতম আয়োজক। সংগঠনটি দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিয়ে কাজ করে আসছে।

বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে মিস আখতার বলেন, কৃষিজমিতে বসতি গড়ে তোলা হচ্ছে, অন্যান্য স্থাপনা করতে দেয়া হচ্ছে, খাদ্যের জমিতে তামাক চাষ করতে দেয়া হচ্ছে। তার মতে, এর মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থই দেখা হচ্ছে।
যেভাবে মানুষের সংখ্যা বাড়ছে সে অনুপাতে উৎপাদন বাড়ানোর প্রয়োজন রয়েছে কি-না?
এমন প্রশ্নে তিনি বলেন, খাদ্যের মাধ্যমে এখন অনেক ধরনের রোগ বাড়ছে। মানুষের সংখ্যাই যদি সমস্যা হয় তাহলে কি কীটনাশক বিষ দিয়ে মানুষ মেরে ফেলতে হবে?

ফরিদা আকতার বলেন, “এখানে মানুষের সংখ্যার সমস্যা না, আমাদের কৃষি নীতি আসলে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষা করছে। আসলে মানুষের সংখ্যাটা এখানে একটি অজুহাত মাত্র”।
পৃথিবীর বিভিন্ন দেশেই এখন এই বিষয়টি নিয়ে উদ্বেগ তেরি হয়েছে উল্লেখ করে মিস আকতার বলেন, যারা এতদিন উৎপাদন বাড়ানোর কথা বলছিলেন তারা এখন উপলব্ধি করছেন যে, পরিমাণ বাড়ানোর চেয়ে জরুরি।
কীটনাশক ব্যবহার করা হচ্ছে যতটা না কীট নাশের জন্য নয়, তার চেয়ে বেশি কীটনাশক উৎপাদনকারী কোম্পানিগুলোর ব্যবসা বাড়ানোর জন্য। কীট দমন করার পদ্ধতি কিন্তু কৃষকই জানে সেজন্য কীটনাশকের দরকার নেই” বলে উল্লেখ করেন ফরিদা আখতার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান