,

আরব আমিরাতে সুখ-শান্তি দেখতে বিশেষ মন্ত্রণালয়

160209134538_uae_640x360__nocreditআন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে সরকার এবং জাতীয় অনেক নীতি ঢেলে সাজাতে চাইছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম। তার অংশ হিসাবে, তিনি ‘সুখ-শান্তি’ এবং ‘সহনশীলতা’ নিয়ে দুটো পৃথক মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন। অভিনব এই দুই মন্ত্রণালয়ের জন্য দুজন মন্ত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে।

শেখ মাকতুম, যিনি একই সাথে দুবাইয়ের শাসক, বলেছেন, সুখ-শান্তি বিষয়ক মন্ত্রণালয় এমন সব নীতি প্রণয়ন করবে যাতে দেশের জনগণ খুশি থাকে, তৃপ্ত থাকে। সহনশীলতা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, “সহনশীলতাকে সংযুক্ত আরব আমিরাতের মৌলিক মূল্যবোধ হিসাবে প্রতিষ্ঠা করাই হবে এর কাজ।” সরকারের অনেক কাজ বেসরকারি খাতের কাছে তুলে দেয়ার পরিকল্পনা করছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী।

“আমরা মন্ত্রীর সংখ্যা নিয়ে আগ্রহী নই। আমরা চাই এমন কিছু মন্ত্রী যারা সমাজের পরিবর্তন অনুধাবন করে সেইমত কাজ করতে পারদর্শী।”
সরকার ও রাষ্ট্র পরিচালনায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়াতে খুবই আগ্রহী ইউএই প্রধানমন্ত্রী।
২২ বছরেরও কম বয়সী একজন নারী মন্ত্রীকে দিয়ে তিনি একটি যুব কাউন্সিল গঠন করছেন। এই কাউন্সিল বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা