বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার যৌন আগ্রাসনের এক রোমহর্ষক কাহিনি

02_101599নিউজ ডেস্ক : বাবা-মেয়ের সম্পর্ক সবসময় মধুর, আন্তরিক ও সর্বোচ্চ শ্রদ্ধার হয়ে থাকে। বাবা-মায়ের আদর ভালোবাসা বঞ্চিত সন্তানের সংখ্যাও কিন্তু কম নয়। তবে ২০ বছর পর হারিয়ে যাওয়া বাবার খোঁজ পাওয়া কোনো মেয়ে যদি পিতার যৌন আগ্রাসনের শিকার হন তাহলে? হ্যাঁ, পাঠক সেরকম একজন বর্বর পিতারই খোঁজ পেয়েছে। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নাগরিক ক্রিস্টিনা রাকার (ছদ্মনাম) জীবনে।

ঘটনার বিবরণে জানা যায়, ক্রিস্টিনা অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্নে বসবাস করছিলেন। ২০ বছর পর ২০১৪ সালে সে তার বাবাকে খুঁজে পায় কুইসল্যান্ড এলাকায়। যদিও সে আগেই বাবার হিংস্রতা সম্পর্কে একটু আধটু লোকমুখে শুনেছিল। শত হোক বাবাতো! মানুষের কথা তার বিশ্বাস হয়নি। তার সঙ্গেই বাবা থাকবে-এ রকম সিদ্ধান্ত সে পাকা করে ফেলেছিল।

৩৮ বছর বয়সী ওই হিংস্র বাবাকে কাছে পেয়ে মেয়ে খুবই উৎফুল্ল ছিল। দীর্ঘ দিন পর বাবাকে কাছে পেয়ে ক্রিস্টিনা ছিল খুবই রোমাঞ্চিত।

ক্রিস্টিনা বলেন, এই প্রথম আমি আমার বাবার সঙ্গে দেখা করেছি। তিনিও আমাকে দেখে অনেক খুশি হয়েছেন। আমি খবু উত্তেজিত ছিলাম এবং খুশি হয়েছিলাম এই ভেবে যে শেষ পর্যন্ত প্রকৃত বাবার সঙ্গে দেখা করতে পেরেছি।

ক্রিস্টিনার এই সুখানুভূতি খুব দ্রুতই ভীতিকর অবস্থায় পরিণত হলো। একদিন বাসায় ক্রিস্টিনাকে একা পেয়ে বাবা জড়িয়ে ধরে। ক্রিস্টিনাকেও জড়িয়ে ধরতে বলে। ততক্ষণে বাবার লাম্পট্য সম্পর্কে মেয়ে বুঝে ফেলে।

ক্রিস্টিনা ধাক্কা দিয়ে নিজেকে বাবার কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং রাগান্বিত হয়ে মেয়ে বলল, তোমার যদি আমার সঙ্গে এ রকম করার ইচ্ছে থাকে তাহলে বেডরুমে নিয়ে চলো।

তখন বাবা বললেন, আমি তোমাকে চিরকাল ভালোবাসি। এরপর তিনি ক্রিস্টিনাকে ধর্ষণ করেন। বাবার এই আচরণে ক্রিস্টিনা হতবিহব্বল হয়ে পড়েন। এক পর্যায়ে বাবা নামের এই হায়েনার দৃষ্টান্তমূলক শাস্তির চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিবাহিত এই কন্যা।

আদালতে ক্রিস্টিনা রাকা তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরে।

ক্রিস্টিনা বলেন, বাবার এই আচরণে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।তার যৌন আগ্রাসন মনোভাব আমাকে ভীতসন্ত্রস্ত করে ফেলে। আমি মনে করেছি তার এই অসভ্যতা থামানো উচিত।

ক্রিস্টিনা বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না, বাবা আমার সঙ্গে এমন কাজ করেছে। নিজেকে অনেক নোংরা বা অপবিত্র মনে হচ্ছিল, তখন আমি দ্রুত গোসল করি।

স্বামী বাসায় ফেরার পর আমি তার সঙ্গে বিষয়টি শেয়ার করি। পরে দ্রুত পুলিশকে ফোন করি।

প্রথম দিকে মানুষরূপী ওই হায়েনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করে। সে পুলিশকে বলল, ক্রিস্টিনা আমাকে যৌন সম্পর্ক করার জন্য বাধ্য করেছে। আমি না করেছিলাম। কারণ আমি তাকে হারাতে চাইনি।

পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে বাবা সব দোষ স্বীকার করে নেয়। পরে আদালত তাকে চার বছরের জেল দেয়।