,

সাবধান, হঠাৎ বেপরোয়া অজ্ঞানপার্টি

Apনিউজ ডেস্ক : গরমের সময় রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা বেশি থাকলেও শীতের মধ্যেই হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে চক্রগুলো। গত এক সপ্তাহে প্রতিদিন দু-একজন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন পুলিশ, পথচারী ও স্বজনরা। অজ্ঞানপার্টি তাদের কাছে থাকা মোবাইল ও টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আব্দুল গফুর বলেন, ‘মঙ্গলবার ৪টা পর্যন্ত সাতজনকে ভর্তি করা হয়েছে, যাদের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। তারা অজ্ঞান পার্টির কবলে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এসব রোগীদের চিকিৎসা চলছে।’

হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মোশাররফ হোসেন (২২), রাশেদ ওরফে খোরশেদকে (২৪) শাহবাগ থেকে তাদের চাচা বাবুল উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালে আনেন।

বাবুল বলেন, ‘মোশাররফ ও রাশেদ বন্ধু। তারা মালয়েশিয়া যাওয়ার জন্য ঢাকায় আসে। দুই লাখ ৩০ হাজার টাকা নিয়ে সকালে রাজবাড়ীর গোয়ালন্দের বাসা থেকে তারা রওয়ানা হয়ে গাবতলী আসে। দুপুর ১২টার দিকে দুজন গাবতলী থেকে ৭ নম্বর রুটের একটি বাসে ওঠে। এরপর অচেতন হয়ে পড়লে বাসের হেলপার তাদের দুজনকে শাহবাগ নামিয়ে রেখে যায়।’

পথচারীরা ফোন করে খবর দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন বাবুল। তাদের কাছে থাকা টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানান তিনি। ওই দুই যুবক জানিয়েছে, তাদের একজনের কাছে ৭০ হাজার ও আরেকজনের কাছে ৩০ হাজার টাকা ছিল।

এদিকে মঙ্গলবার দুপুরে মাহবুব খান (৪০) নামের একজনকে হাসপাতালে আনেন তার স্ত্রী তামান্না খান। তিনি বলেন, ‘খিলগাঁওয়ের তালতলায় তাদের বাসা। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন মাহবুব। এরপর দুপুরে খবর পাই তিনি অচেতন অবস্থায় মিরপুরে রাস্তায় পড়ে আছেন।’

মঙ্গলবার মতিঝিল থেকে বিকাল সাড়ে ৪টার দিকে নাজিম (৩৪) ও সন্ধ্যা সাড়ে ৬টায় আলী (৬০); যাত্রাবাড়ী থেকে দুপুর পৌনে ১টার দিকে সিদ্দিক (৩০) ও সন্ধ্যায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি, চিটাগাং রোড থেকে সন্ধ্যা ৭টার দিকে সুণীল (৩৮) এবং ডেমরা থেকে নবিউল্লাহ (৫৫) নামের একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এছাড়া জুয়েল (৩০) নামের এক যুবককেও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়।

ঢামেক ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘এই ১০ জনই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে