বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চা-দো​কানি হত্যা : পাঁচ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল দ্বিতীয় কমিটিও

dddddddddddddddd-400x220নিজস্ব প্রতিবেদক : চা-দোকানি বাবুল মাতবরের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পুলিশের মিরপুর বিভাগীয় কমিটি। এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের কমিটিও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল।

জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুম-উজ-জামান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পুলিশের মিরপুর বিভাগের করা কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা এটা ডিএমপির ডিসিপ্লিনারি বিভাগে জমা দেব।’

মিরপুর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই তদন্ত প্রতিবেদনে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন শাহ আলী থানার তৎকালীন ওসি এ কে এম শাহীন মণ্ডল, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান ও নিয়াজউদ্দিন মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিমউদ্দিন। মমিনুর, নিয়াজউদ্দিন ও দেবেন্দ্র নাথকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত এবং এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশের উপস্থিতিতে চা-দোকানি বাবুল মাতবরকে মারধর ও কেরোসিনের চুলার ওপর ফেলে দিয়ে দগ্ধ করার ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ দুটি কমিটি গঠন করে। পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খানকে প্রধান করে দুই সদস্যের একটি এবং ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার (পেশাগত মান ও অভ্যন্তরীণ তদন্ত বিভাগ) টুটুল চক্রবর্তীকে প্রধান করে অপর কমিটি গঠন করা হয়।

গত রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরের কমিটির প্রধান উপকমিশনার টুটুল চক্রবর্তী শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।

ঘটনার দিন সেখানে উপস্থিত বাবুলের স্ত্রী লাকি বেগম শুরু থেকে অভিযোগ করছেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদা না দেওয়ায় পুলিশের সোর্স দেলোয়ার লাথি মেরে বাবুলকে জ্বলন্ত চুলায় ফেলে দেন। সঙ্গে সঙ্গে বাবুলের সারা গায়ে আগুন ধরে যায়। পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখেন।

বাবুল মাটিতে গড়াগড়ি করে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি বালতিতে থাকা পানি দিয়ে স্বামীর শরীরের আগুন নেভাতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করলেও কাজ হয়নি। পরে তিনি চিৎকার করে লোকজন ডাকলে সোর্স ও পুলিশ সদস্যরা চলে যান। বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান