বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া স্বরসতী পূজা উৎসবের আমেজ

download (3)হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব স্বরসতী পূজার এখনো চারদিন বাকি। এরই মধ্যে প্রতিমা শিল্পীদের তুলির আচড়ে পরিপূর্ণ হয়ে ওঠছে বিদ্যা দেবী স্বরসতীর মুখ। আগামী ১৩ ফেব্রুয়ারি বাণী অর্চনায় উদ্যাপতি হবে স্বরসতী পূজা। এ পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী ও ছাত্র/ছাত্রীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে, স্বরসতী পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ আশ্রম, শিববাড়ি, আনন্দময়ী কালিবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। পূজার এই আগ মুহূর্তে এসে এখন দিন-রাত প্রতিমা তৈরি ও প্রতিমায় রং দেয়াতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিমা শিল্পীরা। রং দেয়া শেষে প্রতিমায় পোষাক ও অলংকার পড়িয়ে দৃষ্টি নন্দন করা হবে।
লোকনাথ আশ্রমের প্রতিমা শিল্পী ঝন্টু পাল জানান, স্বরসতী পূজা উপলক্ষে তারা অন্তত ১০ জন শহরের বিভিন্ন মন্দির ও আশ্রমে প্রতিমা তৈরির কাজ করছেন। শীতকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি ও রং করায় ব্যস্ত সময় পার করছেন তারা। কাজের চাপে একটু দম ফেলারও যেন ফুরসত নেই তাদের। স্বরসতী দেবীর প্রতিটি প্রতিমা সর্ব নিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
বিদ্যা দেবী স্বরসতীর আগমনের আনন্দে উদ্বেলিত হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ভক্ত জানান, প্রতিবছরই তারা স্বরসতী দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করেন। এবারও তারা দেবীর কাছে বিদ্যা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন।
পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস উত্তম জানান, জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলার স্কুল-কলেজ ও পাড়া-মহল্লার ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে স্বরসতী পূজা উদ্যাপিত হবে। আমরা আশা করছি কোনো ধরণের বাধা-বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে জাকজমক পরিবেশে পূজা সম্পন্ন হবে।
অন্যদিকে স্বরসতী পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে জেলা পুলিশ।এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, স্বরসতী পূজা উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি চেকপোস্ট থাকবে এবং পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা মাঠে কাজ করবেন বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ