বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর চেহারা ধরে রাখতে যা মুখে লাগানো যাবে না

চেহারার Face2সৌন্দর্য ধরে রাখতে হলে যত্ন চাই। আর যত্নের যেকোনো অবহেলার কারণে চেহারার সৌন্দর্য ও লাবণ্য দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। চেহারের যত্নে যে কাজগুলো করতে হবে।

১) হেয়ার স্প্রে যদি ব্যবহার করতেই হয়, তাহলে মুখ ঢেকে তবেই মাখুন। এতে থাকে lacquers ও alcohol যা ত্বক রুক্ষ্ম করে তোলা, অকালে বলিরেখা, র‍্যাশ ও এলারজির জন্য দায়ী।

২) ডিওডোরেনট আপনার আন্ডারআর্মে ঘাম প্রতিরোধ করে মানেই এটা নয় যে আপনার মুখেও সেটা ঘাম হতে দেবেন না। মেকআপ সেট রাখার জন্য বা কিছুক্ষণ কম ঘামার জন্য অনেক মেয়েই বেশী চালাকি করে ডিওডোরেনট মুখে স্প্রে করেন। এই কাজটি ভুলেও করবেন না।

৩) চুলে রঙ করতে গিয়ে খেয়াল রাখুন যে রঙ যেন মুখে না লাগে। আর অনেকেই চুলের কালার ম্যাচ করার জন্য ভ্রু কালার করান যা খুবই ক্ষতিকর।

৪) ডালডা বা ঘি জাতীয় কোন দ্রব্য কখনো মুখে লাগতে দেবেন না। এই পণ্যগুলো মুখের জন্য অত্যন্ত ভারী ও লোমকূপ বন্ধ করে দিতে যথেষ্ট।

৫) হ্যাঁ, শ্যাম্পু আপনার মাথার ত্বক ও চুলকে পরিষ্কার রাখে। কিন্তু সেটার অর্থ এই নয় যে শ্যাম্পু আপনার মুখের ত্বকের জন্য ভালো। চুলে শ্যাম্পু করার সময় সাবধানে করুন যেন মুখে না লাগে।

৬) হেয়ার সিরামের নামের সঙ্গে ‘সিরাম’ শব্দটি আছে বলেই ধরে নেবেন না যে সেটি আপনার ত্বকের জন্য ভালো। চুলের জন্য যেসব সিরাম যা সম্পূর্ণই মাথার চুলে ব্যবহারের জন্য তৈরি আর সেটাকে সেই কাজেই ব্যবহার করুন।

৭) বিশেষ করে আমাদের দেশে অনেকেই বডি লোশন মুখে মেখে থাকেন। মনে করেন যে যেটা শরীরে মাখা যায় সেটা মুখে মাখলে কী এমন ক্ষতি হবে। তবে সত্য এটাই যে বডি লোশন আপনার মুখের কোমল ত্বকের জন্য অনেক বেশী ভারী যা উপকার করার বদলে কেবল ক্ষতিই করে। এটা নানান রকম সুগন্ধী উপাদান থাকে যা মুখের জন্য ভালো নয়। মুখে চাই আরও হালকা জিনিস।

৮) ফুট ক্রিম বা পায়ে মাখার ক্রিম বা কোন ধরণের ভ্যাসেলিন জাতীয় পণ্য ভুল করেও কখনো মুখে স্পর্শ করাবেন না।

৯) শিশুরা খেলার সময় কখনো নেইলপলিশ দিয়েও আঁকিবুঁকি করে মুখে। অনেককে নেইলপলিশ দিয়ে কপালে টিপ আঁকতেও দেখা যায়। এই ভুলটি করবেন না কখনোই। মুখে থেকে দূরে রাখুন এই ক্ষতিকর রাসায়নিক।

১০) ভিনেগার অনেক ঘরোয়া চিকিৎসায় কাজে লাগলেও আপনার মুখ থেকে দূরে রাখুন এই বস্তু। ভিনেগার ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে তবেই মুখে হাত দিন।

১১) মেয়নিজ জিনিসটা খেতে যেমন মজাদার, তেমনই চুলের জন্য খুব ভালো। কিন্তু মুখের জন্য ভালো নয় মোটেও। অনেকে ফেস মাস্কে মেয়নিজ ব্যবহারের কথা বললেও এটা আসলে মোটেও ভালো নয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান