বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টরন্টোতে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব

SONY DSC
SONY DSC

টরন্টোস্থ বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থস্থ ২৬০ ডজ রোডের টেলর ক্রিক পার্কে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব জমা দেয়া হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট বোর্ডের সদস্যবৃন্দ, ইষ্ট ইয়র্কের কাউন্সিলার জ্যানেট ডেভিস, তাঁর সহকর্মী জ্যা থিসেন এই প্রস্তাব সিটি অফ টরন্টোর কাছে জমা দেয়।
পরে সিটি অফ টরন্টো সাথে শহীদ মিনার নির্মাণের অনুমোদন ও অগ্রগতি নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট আশা করছে, আগামী দু-তিন মাসের মধ্যেই তা চূড়ান্ত ফলাফল জানতে পারবে।

মনুমেন্টের সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরী জানান, শহীদ মিনার প্রস্তাবনা নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো হলো-শহীদ মিনার নির্মাণের নির্ধারিত স্থানের ভূমি জরিপ, নির্মাণপূর্ব পরীক্ষা, রিপোর্ট ও নকশা জমা দেয়া, শহীদ মিনার তৈরির জন্য অর্থ সংগ্রহ, নির্মাণে কি কি উপাদান ব্যবহৃত হবে, তৈরির সময়সীমা ইত্যাদি। সিটির পক্ষে এই সভায় উপস্থিত ছিলেন পার্ক পার্টনারশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার রব রিচার্ডসন, পার্কনীতি ও প্রকল্প উপদেষ্টা মেগান প্রাইজ, সাংস্কৃতিক বিষয়ক ম্যানেজার স্যালি হান, শিল্পকলা বিষয়ক কর্মকর্তা ক্লারা হাতগুটাই, বন বিষয়ক পরিকল্পনাকারী ক্রিস্টিন ওল্ডস্নাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে