,

বগুড়ায় বট-পাকুরের বিয়ে

আয়োজনে ছিলনা কোন কমতি

1454779410বর – কনে দুজনেই বৃক্ষ। বট-পাকুরের বিয়ে।একই টবে লাগানো ১৪ বছর বয়সী পাকুর গাছকে সাজানো হয় বর হিসেবে, আর কনের সাজে ১২ বছর বয়সী বটগাছ। হিন্দুশাস্ত্র মতে বিয়ের সব আয়োজনই ছিল। নিমন্ত্রণপত্র বিতরণ, গায়ে হলুদ দেওয়া, সানাই বাজা, শাঁখ বাজা, উলু ধ্বনি দেওয়া, বড় বড় হাড়িতে রান্না, অতিথি আপ্যায়ন কিছুই বাদ ছিল না এই বিয়েতে। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার বেনীকুণ্ডু এলাকার সবিতা পোদ্দারের বাড়িতে এই বিয়েটি হয়।

বরের নাম মানসপুত্র সার্থক কুণ্ডু এবং কনে মানসকন্যা লাবণ্য পোদ্দার। লাল শাড়ি পড়ে মাথায় হলুদ টোপর দিয়ে বউ লাবন্য (বটগাছ) পাশেই সাদা ধুতি ও সাদা টোপরে দাড়িয়ে আছে বর সার্থককুণ্ডু পল্লব (পাকুরগাছ)। ওদের বিয়ের লগ্ন ছিল সন্ধ্যায়। আমন্ত্রিত অতিথিরা সকাল হতে না হতেই সেই বিয়েবাড়িতে ভিড় জমাতে শুরু করেন।
শনিবার সন্ধ্যার পর পরই বট-পাকুরের আবাসস্থল স্বপ্নের নীড়-এর রঙিন বাতিগুলো জ্বলে ওঠে একসঙ্গে। বাজে সানাই, সঙ্গে ঢোল। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। রোববার বাসি বিয়ে শেষে এই বর-বউয়ের দীর্ঘায়ুর জন্য তাদের স্থাপন করা হবে দত্তবাড়ির পেছনে করতোয়া সংলগ্ন কালীমন্দিরে।

এরআগে শনিবার দুপুরে শহরের দত্তবাড়ী বেনীকুণ্ডু লেনের স্বপ্নের নীড়’-এ ছিল বর ও কনের গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানে হাজির ছিলেন ৩ শতাধিক নারী-পুরুষ। এসেছিল শিশুরাও। রাতে বিয়ের প্রীতিভোজে নিমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় পাঁচশ। বগুড়া শহরের দত্তবাড়ী বেনীকুণ্ডু লেনের স্বপ্নের নীড় বাড়িটির মালিক সবিতা পোদ্দার জানান, ১৪ বছর আগে তিনি টবে পাকুর গাছের চারা রোপণ করেন। এর দু’বছর পর ওই একই টবে বটগাছের চারা লাগান। তিনি নিয়মিত ওদের পরিচর্যা করার পাশাপাশি পূজা-অর্চনাও করে আসছেন। এরই মাঝে একসময় দুটি গাছ একে অন্যকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে । গাছ দুটিকে বিয়ে দেওয়ার কারণ সম্পর্কে সবিতা পোদ্দার বলেন, ‘ওরা একে অন্যকে যেভাবে জড়িয়ে ধরেছে, তাতে মনে হচ্ছে, ওরা এখন দেব-দেবী। ওরা আর টবে থাকতে চাচ্ছে না। তাই ওদের বিয়ে দিয়ে অন্যত্র স্থাপন করতে হবে।’ যে কোন অমঙ্গল থেকে রক্ষা পেতেই এই বিয়ের আয়োজন বলেও জানান সবিতা পোদ্দার।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাসি বিয়ের পর করতোয়া নদী তীরবর্তী কালীমন্দিরের পাশে বর-কনে (বট-পাকুর) কে একসঙ্গে স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে