বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে হবে : শিক্ষামন্ত্রী

Nahidজ্ঞান ও প্রযুক্তিকে বর্তমান বিশ্বের উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হতে হবে। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির স্থান। তিনি আজ বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বেশি। নিজের সাথে নিজেকে প্রতিযোগিতা করে আরও অনেক ওপরে উঠতে হবে। দেশের শতভাগ সম্পদের মালিক হচ্ছেন জনগণ, তাই তাদের কাছে রয়েছে আমাদের দায়বদ্ধতা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সমূহকে গতানুগতিক ধারায় চলতে দেয়া যাবে না। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। জ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে। এখানে বিশ্বমানের শিক্ষা প্রদান ও ভাল মানুষ তৈরি করতে হবে। কারিগরী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। নূরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকরা হচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে সম্মানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদেরকে সম্মান না দিতে পারলে আমরা এগুতে পারবো না। সমাজকে এটি গ্রহণ করতে হবে। তাদের ব্যাপারে খুব শিগগিরই সুন্দর সমাধান দেয়া হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। পরাজিত শত্রুরা প্রতিশোধ গ্রহণের জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

তিনি বলেন, দেশেকে এগিয়ে নিয়ে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ নিয়ে কোন সংশয় নেই, এগুলো এখন বাস্তব। বহির্বিশ্ব এখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃতি দিচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। অন্যান্যর মধ্যে পাঁচটি স্কুলের ডীন ও একটি ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পাঁচটি স্কুল ও ১টি ইনস্টিটিউটে নতুন ভর্তিকৃত প্রায় এক হাজার ১১৮ জন শিক্ষার্থীকে শপথগ্রহণ করান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান