বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কানদের হারিয়ে ফাইনালে ভারত

INdiaশ্রীলংকাকে ৯৭ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ২৬৭ রান করে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। জবাবে ৪২.৪ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় শ্রীলংকার যুবারা। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত তিনবারের চ্যাম্পিয়ন। অপরদিকে শ্রীলংকা এখনও কোন শিরোপা জিততে পারেনি। এমনই এক সমীকরণকে সামনে রেখে সকালে টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলংকা অধিনায়ক চারিথ আশালঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই কিন্তু বিপদে পড়ে ভারত। গত ম্যাচে সেঞ্চুরি করা রিসবাহ পান্তে আউট হয়ে যান দলীয় ২৩ রানে। দলীয় ২৭ রানে, ব্যাক্তিগত ৭ রানে আউট হয়ে যান ইশান-কিশান। ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন আমলপ্রিত সিং এবং সরফরাজ খান। দু’জন মিলে ৯৬ রানের জুটি গড়েন। আউট হওয়ার আগে ৭১ বলে ৫৯ রান করেন সরফরাজ খান। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আরও ৭০ রানের জুটি গড়েন আমলপ্রিত সিং। দলীয় ১৯৩ রানে ৭২ রান করে আউট হন আমলপ্রিত। ওয়াশিংটন সুন্দর করেন ৪৫ বলে ৪৩ রান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৭ রান। শ্রীলংকান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন আসিথা ফার্নান্দো। ৪৩ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা এবং থিলান নিমেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে লংকান ব্যাটসম্যানরা। ১৩ রানের মধ্যে ২ উইকেট, ৪২ রানে ৩টি, ৯১ রানে হারায় ৪ উইকেট। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কান শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কামিন্দু মেন্ডিস। এছড়া শাম্মু আশান ৩৮ এবং ২৮ রান করেন ভিসাদ চন্ডিকা। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে আরেক সেমিফাইনালের বিজয়ী বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান