,

দেশে ইন্টারনেটের ধীরগতি

Interডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল কেবল (আইটিসি) সংযোগ বা ইন্টারনেট স্থানান্তর পথে ঝামেলার কারণে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বা ইন্টারনেট ধীরগতির হয়ে পড়েছে।
মঙ্গলবার সকাল থেকে এ সমস্যায় পড়েছেন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। দেশে সাবমেরিন কেবল ও আইটিসির মাধ্যমে ব্যান্ডউইথ পাওয়া যায়। বাংলাদেশে মোট আইটিসি সেবাদাতা প্রতিষ্ঠান পাঁচটি।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ভারত থেকে বেনাপোল দিয়ে আইটিসি লিংকগুলো বাংলাদেশে ঢুকেছে। অনেক সময় এ লিংকগুলো কাটা পড়ে বা ভারত অংশ থেকেও সমস্যা হয়। একটি লিংক কাটা পড়লেই ব্যান্ডউইথ কম হয়ে যায়।
ইমদাদুল হক বলেন, আজ সকাল থেকে আইটিসি ডাউন পাওয়া গেলেও বিকেল নাগাদ ঠিক হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যা প্রায়ই হয়। শুধু বেনাপোল পয়েন্ট দিয়ে লিংক আসায় এ সমস্যা দেখা দেয়। আরও বেশি পয়েন্ট বাড়ালে সমস্যার সমাধান করা সম্ভব।
আইএসবিএপির এই কর্মকর্তা বলেন, সকাল থেকে আইটিসি লিংক কাটা পড়ায় ৫০-৬০ শতাংশ ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ ৬০ শতাংশ ব্যান্ডউইথ আসে আইটিসি দিয়ে।
আরেক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আইটিসির একাধিক ট্রান্সমিশন পথ এখন ডাউন হওয়ায় শুধু সাবমেরিন কেবল দিয়ে ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। এতে ইন্টারনেট ব্রাউজিং করতে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা