,

বাংলাদেশে ভ্যালেন্টাইনে প্রকাশ্য চুমুর দাবি, শাম্মীকে ধর্ষণের হুমকি

215216image_262023.1440769716_নিউজ ডেস্ক : আগামী ভ্যালেন্টাইন্স ডে-তে পুলিশের সামনেই প্রেমিক-প্রেমিকা একে অপরকে চুম্বন করার আহ্বান জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশী শাম্মী হক। আর এর জন্য একটি ফেসবুক ইভেন্টেও খোলেন তিনি। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চলে উত্তপ্ত বাক্যবিনিময়। শাম্মী হক বর্তমানে জার্মান প্রবাসী। তাঁর এই ইভেন্ট নিয়ে তর্ক বিতর্কের পর্যায়ে শাম্মীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।খবর-কালের কন্ঠ।
শাম্মীর অভিযোগ, ভ্যালেন্টাইন দিবসকে ঘিরে এই ইভেন্টের জন্য ক্রমাগত ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে তাঁকে। ইভেন্টে লেখা হয়েছে, প্রতি বছর এই দিনে পুলিশি হয়রানির শিকার হন হাজার হাজার তরুণ-তরুণী। ভালোবাসার দিনে তাই পুলিশের সামনেই ভালোবাসার নিদর্শন রাখতে আহ্বান জানিয়েছেন তিনি।
এ মধ্যেই অবশ্য কেয়েক হাজার তরুণ-তরুণী এই ইভেন্টকে সমর্থন করেছেন। তাঁরা চান এই ধরনের একটা আন্দোলন হোক। একইভাবে ইভেন্টে অজস্র বিরোধী মন্তব্যও পাওয়া গেছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ইভেন্টের স্থান উল্লেখ থাকলেও শাম্মী হক বিদেশে অবস্থান করে দেশের তরুণ-সমাজকে উস্কে দিচ্ছেন বলে বিরোধীরা মন্তব্য করছেন।
এক প্রবাসী বাংলাদেশী সাংবাদিক শাম্মী-র এই উদ্যোগকে কটাক্ষ করে জানিয়েছেন, বাংলাদেশে কোনও আন্দোলনের ডাক দিয়ে বিদেশে সুরক্ষিত বসে থাকার কোনও অর্থ হয় না।
শাম্মী অভিযোগ করেন, তাঁকে ক্রমাগত ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় একটি গণমাধ্যমকে শাম্মী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে জনৈক আওয়ামী লিগের নেতা একটি ইভেন্ট খুলে টাকা তুলছেন। সেই টাকা দিয়ে আমায় জার্মানিতে এসে ধর্ষণ করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে এই ইভেন্ট অনর্থক উস্কানিমূলক হিসেবে এক পক্ষ মন্তব্য করলে অপর পক্ষের এই ইভেন্টের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ইভেন্ট সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ