,

রমিজকে তামিমের মোক্ষম জবাব!

untitled-8_191609স্পোর্টস ডেস্ক : প্রথম হলে না হয় ‘ভুল’ বলা যেত। কিন্তু তিনি তো নিয়মিতই এমনটি করেছেন। সেদিন প্রথম ম্যাচে করাচি কিংসের সাকিব ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলেন অথচ পুরস্কার মঞ্চে এসে প্রথমে লিন্ডল সিমন্সের নাম ঘোষণা করলেন, এরপর টাইপে ভুল বলে সাকিবের নাম উচ্চারণ করতে হয়েছিল পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজাকে। এরপর শনিবার আরেক ম্যাচে তামিমকে জিজ্ঞাসা করলেন_ ‘আমি তোমার ভাষা (বাংলা) জানি না, বলতে পারি না। তুমি কোন ভাষায় উত্তর দেবে?’ রমিজ কি জানে না এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাংলাদেশি এই ওপেনার বহুবার বহু মঞ্চে কোন ভাষায় উত্তর দিয়েছেন? রমিজের কি জানা নেই লর্ডস থেকে লিডস, মেলবোর্ন থেকে মিরপুর চোস্ত ইংরেজিতেই সব প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তামিম ইকবাল। পাকিস্তানি এই ধারাভাষ্যকার কি চেয়েছিলেন তামিম উর্দুতে উত্তর দিক? তা না হলে কেন তিনি বলবেন_ ‘তামিম, ইংলিশ অর (অথবা) …।’ লাহোর মাসকেলেন্দারের বিপক্ষে ৫৫ রান করে পেশোয়ার জালমিকে জেতানোর পর ম্যাচসেরা তামিম আর রমিজকে বাড়তে দেননি। ‘ইংলিশ’ বলেই তামিম এগিয়ে গিয়েছিলেন মাইকের সামনে।

আর তারপর রমিজের প্রশ্ন অগোছাল থাকলেও তামিম ঝরঝরা ইংলিশেই উত্তর দিয়েছিলেন। জানিয়েছিলেন আগের ম্যাচে ৫১ রান করলেও তৃপ্ত ছিলেন না তিনি, যতটা তিনি এদিন ৪৭ বলে ৫৫ রান করে হয়েছেন। এই মুহূর্তে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল। সাকিবদের করাচি কিংস দুই ম্যাচে একটি জয় নিয়ে তালিকায় তৃতীয়।

রমিজের আরেকটি প্রশ্ন ছিল_ পিএসএলে এসে কেমন লাগছে? একসঙ্গে এত আন্তর্জাতিক তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতাটা কেমন? রমিজ কি জানেন না তামিম আইপিএল, সিপিএল, এসএসপিএল, বিপিএল, ইংল্যান্ডের কাউন্টি লীগ ও নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হয়েও খেলেছেন। এ রকম ড্রেসিংরুম তার কাছে নতুন নয়। ইংলিশ মিডিয়ামে পড়া তামিম যেমন শুদ্ধ বাংলা বলেন, তেমনি নিখুঁত ইংলিশেও মাত করতে পারেন সবাইকে। অবশ্য পরে রমিজ আমতা আমতা করে বলেন, ‘অবশ্য বিপিএলেও এমন ড্রেসিংরুম পেয়েছিলে তুমি।’ তামিম রমিজের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌজন্য বজায় রেখেছেন। ‘ভালো লাগছে পেশোয়ারের এই ড্রেসিংরুম। এখানে সবাই বেশ বন্ধুত্বপূর্ণ। বিশেষ করে শহিদ আফ্রিদি দারুণ একজন, যে কি-না সারাক্ষণ ড্রেসিংরুমকে সাহস দিয়ে থাকেন। তার সঙ্গে এই অভিজ্ঞতা আমি দেশে গিয়ে সবাইকে বলব।’
পিএসএলে দুই ম্যাচ খেলেই দ্বিতীয় সর্বোচ্চ (১০৬) রান সংগ্রহকারী তালিকায় তামিম ইকবাল। দুটি ম্যাচে দুই বাংলাদেশি সাকিব আর তামিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। রমিজ রাজার বোধ হয় এটাই ভালো লাগছে না! যদিও তামিমকে নিয়ে উচ্ছ্বসিত তার অধিনায়ক শহিদ আফ্রিদি। তার ওপেনিং পার্টনার হাফিজও বেশ খুশি তামিমকে নিয়ে। ‘তামিমের সঙ্গে দারুণ একটা জুটি উপভোগ করছি। আমাদের মধ্যে বোঝাপড়াটাও বেশ ভালো। ম্যাচের পর একসঙ্গে ডিনার করছি। গল্প-আড্ডা সবই হচ্ছে আমাদের মধ্যে।’
ধারাবাহিকতা রক্ষা করতে পারলেন না তামিম
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৫১ ও ৫৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল পিএসএলের তৃতীয় ম্যাচে কোয়েটা গ্গ্ন্যাডিয়েটর্সের বিপক্ষে ১৯ বলে ১৪ রান করে আউট হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ