,

মধ্যরাতের বৃষ্টিতে ধূলিমুক্ত রাজধানী

18নিউজ ডেস্ক : সোমবার রাতে যারা একটু আগেই ঘুমিয়ে পড়েছিলেন তারা মঙ্গলবার ভোরে উঠে হয়ত একটু অবাকই হয়েছেন। অনেকদিন পর ধূলিমুক্ত ঝকঝকে রাজধানীর দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতের এক পশলা বৃষ্টি রাজধানী ঢাকার বাতাসকে যেন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়েছে। মাঘের শেষের হঠাৎ এ বৃষ্টি শুরু হয় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। খুব ভারী বা দীর্ঘ সময়ের বর্ষন নয়, তবুও যেন স্বস্তি। বছরজুড়ে খোঁড়াখুঁড়ি আর শীতের শুষ্ক আবহাওয়ার কারনে ধূলিবালিতে ঢাকার বাতাস যেন অনেকটা ভারী হয়ে উঠেছিল। এক পশলা বৃষ্টিতে নির্মল হয়ে উঠলো বায়ু। কয়েক মিনিটের হালকা বৃষ্টিতে ভিজে যায় পিচঢালা পথ। অবশ্য সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসেই বৃষ্টির কথা বলা হয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়, ঢাকা ছাড়াও যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও রংপুরের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা