,

লাঞ্চ সেরে সানিকে জড়িয়ে ধরেছিলেন আমির!

aamir-khan-sunny-jugantor_3686বিনোদন ডেস্ক : বলিউডে আমির খানের মতো জনপ্রিয় অভিনেতা খুব কমই আছে। পৃথিবী জুড়ে তার ভক্ত সংখ্যা কতো তা জানা নেই। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্র প্রধানরা তাকে সাক্ষাত করার আমন্ত্রণ জানান। সেই আমির খানই এবার লাঞ্চের আমন্ত্রণ জানালেন সাবেক পর্ন তারকা সানি লিওনকে।

আর এতো বড় মাপের একজন অভিনয় শিল্পীর কাছ থেকে লাঞ্চের অফারটা কোনোভাবেই ছাড়তে নারাজ সানি। তাইতো স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে সরাসরি হাজির হলেন আমির খানের নতুন সিনেমা ‘দঙ্গল’ এর সেটে। সেখানে একসঙ্গে লাঞ্চ করেছেন তারা।

সোমবার আমিরের ‘দঙ্গল’-এর সেটে হাজির হয়েছিলেন সানি। নয়াদিল্লিতে এখন এই ছবির শুটিং চলছে। সানিও একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছেন। তাই সোজা পৌঁছে যান আমিরের ছবির সেটে।

জানা গেছে, নিজের হোটেলে সানি ও ড্যানিয়েলের সঙ্গে লাঞ্চ করেন আমির। তাদের মেনুতে নাকি ছিল বাটার নান। সেখানে সানির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মস্তিজাদে’ নিয়ে বেশ কিছু কথাও হয়েছে।

মি.পারফেকশনিস্ট এর ব্যবহারে মুগ্ধ হয়েছেন সানি লিওন। তিনি জানিয়েছেন, আমিরের সঙ্গে দেখা করা তার অসাধারণ অভিজ্ঞতা। লাঞ্চ শেষে আমিরের জড়িয়ে ধরাও তিনি মনে রাখবেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে সানিকে কার্যত অপমান করেন এক সাংবাদিক। তার পর্ন কেরিয়ার নিয়ে প্রশ্ন করে তাকে বিব্রত করেন। সে সময় প্রকাশ্যে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন আমির খান।

এদিকে বলিউডের আরেক অভিনেতা হৃত্বিক রোশন তার এক সিনেমায় আইটেম গানের জন্য সানিকে নেয়ার কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা