,

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার কার্যক্রম থেকে অব্যাহতি

war_crimes_tribunal+jugantor_3695নিউজ ডেস্ক : একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে মামলার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু তাকে অব্যাহতি দিয়েছেন।

জানা গেছে, ব্যক্তিগত অদক্ষতা, অসততার কারণে জনস্বার্থে প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আল-বদর শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ঋষিকেশ সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা