,

সালমানকে চড় মারলেন আনুশকা!

anuska-salman-jugantor_3689বিনোদন ডেস্ক : ‘ভাইজান’কে কষে চড় মেরেছেন আনুশকা শর্ম। তবে বাস্তবে নয়, সিনেমার একটি দৃশ্যের প্রয়োজনে সালমান খানকে কষে চড় মারেন আনুশকা। তবে চড়ের ওজনটা বেশ ভারিই ছিল।

জানা গেছে, সালমান খানের আসন্ন সিনেমা ‘সুলতান’-এর শুটিং সেটে এ ঘটনা ঘটে। ওই সিনেমাতেই সালমান খানকে একটি চড় মারার দৃশ্য রয়েছে।

সেই দৃশ্যেরই শুটিং চলছিল। তবে আনুশকা সালমান খানকে এতো জোড়ে চড় মেরেছিলেন যে সেটের সবাই অবাক ঘাবড়ে গিয়েছিলেন।

জানা গেছে ‘সুলতান’-এর বিষয় হলো কুস্তি। ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমানকে। ফলে ছবিতে যে মারপিটের দ়়ৃশ্য বেশি থাকবে এটাই স্বাভাবিক। স্ক্রিপ্ট অনুযায়ী একটি ফাইট সিক্যুয়েন্সে সালমান খানকে চড় মারার কথা ছিল আনুশকা শর্মার। দৃশ্যটি রিয়ালিস্টিক করে তোলার জন্য পরিচালক সালমানের গালে আনুশকাকে চড় মারতে বলেন। সেটাই বেশ জোরে মারেন নায়িকা।

ঘটনার পর নাকি বেশ অস্বস্তিতে পড়েন আনুশকা নিজেও। পরিচালককে তিনি বারবার বলেন যে, চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে প়ড়ায় চড় জোরে মারা হয়ে গেছে। সলমনের কাছেও নাকি দুঃখপ্রকাশ করেন। যদিও সালমান নাকি এ নিয়ে কোনও অভিযোগ জানাননি। তার দাবি, অভিনয়ের সেটে এমনটা তো হতেই পারে।

সিনেমার দৃশ্যের প্রয়োজনে এমন চড় মারার ঘটনা নতুন কিছু নয়। সানি লিওনও তার আসন্ন সিনেমা ‘বেঈমান লাভে’র শুটিং সেটে অভিনেতা রজনীশ দুগ্গলকে চড় মারেন। তবে আনুশকার মতো এতো জোড়ে হয় তো মারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা