,

বিশ্বকাপে ৩ নতুনের কেতন উড়াবে অস্ট্রেলিয়া

during game three of the One Day International Series between Australia and India at Melbourne Cricket Ground on January 17, 2016 in Melbourne, Australia.

স্পোর্টস ডেস্ক : নতুনের কেতন উড়িয়েই ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সোমবার ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন তিনজনকে নেয়া হয়েছে। তারা হলেন- পিটার নেভিল, অ্যাশটন আগার ও অ্যাডাম জাম্পা।

ওয়ানডের অন্যতম সেরা দল অস্ট্রেলিয়া। পাঁচবার জিতেছে বিশ্বকাপ। অথচ মারকুটে ফরেমটে সাফল্য বলতে ২০১০ সালে রানার্সআপ। সে আক্ষেপ ঘোচাতেই এবার ভারত মিশনে আসছে অস্ট্রেলিয়া।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি চমক নিয়ে দল ঘোষণা করেছেন অসি নির্বাচকরা। প্রথম চমক হিসেবে অধিনায়কত্বে এসেছেন স্টিভেন স্মিথ।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সরিয়ে ওয়ানডের অধিনায়ক স্মিথকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে অ্যারন ফিঞ্চ স্কোয়াডে রয়েছেন।

নিয়মিত উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে বাদ দেয়া হয়েছে। চমক হিসেবে দলে ডাক পেয়েছেন পিটার নেভিল। তিনি ১০টি টেস্ট খেললেও এখনও ওয়ানডে কিংবা টি-২০ খেলেননি।

এছাড়া কোনো টি-২০ না খেলা বাঁ-হাতি স্পিনার অ্যাশটন আগার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে। দল থেকে বাদ পড়েছেন নাথান লিওন, ক্যামেরন বয়েস ও শন টেইট।

অস্ট্রেলিয়া দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, অ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন আগার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস ও জস হ্যাজেলউড।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা