,

‘অভাবনীয়ভাবে’ বেঁচে আছেন ভারতীয় সৈনিক

160209030518_siachen_glacier__640x360_afp_nocreditছয়দিন আগে সিয়াচেন হিমবাহের একটি ধসের নীচে চাপা পড়েছিলেন ভারতীয় সৈনিক হানামানথাপ্পা।

ছয় হাজার মিটার উপরে, অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন।

অন্যরা সবাই মারা গেছেন। তবে ল্যান্স নায়েক হানামানথাপ্পা জীবিত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনী বলছে, তাকে তুষারের নীচ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার হিমবাহ থেকে তাকে নামিয়ে আনা হবে।

সেনাবাহিনীর একটি বিবৃতি বলছে, তার অবস্থা খুবই গুরুতর। আমরা আশা করছি, এই ‘মিরাকল’ (তাকে জীবিত পাওয়া) অব্যাহত থাকবে। আমাদের জন্য দোয়া করুন।

সিয়াচেন হিমবাহ এলাকা বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত

বুধবার হটাৎ নেমে আসা ধ্বসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়।

এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম।

এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইটার বার্তায় সৈনিকদের জন্য শোকবার্তা জানিয়েছিলেন।

সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। এই জায়গার দাবি করছে ভারত ও পাকিস্তান, উভয় দেশ।

ফলে এখানে দুই দেশের সৈন্যরাই টহল দেয়।

গতমাসেও আরেকটি তুষার ধসে চারজন ভারতীয় সৈনিক নিহত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা