,

ব্রিটেনে পুরুষরাও কসমেটিক সার্জারির ব্যাপারে আগ্রহী

160208101651_plastic_surgery_640x360_bbc_nocreditব্রিটেনে পুরুষরা এখন কসমেটিক সার্জারির ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে।

পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর ৫০ হাজারেরও বেশি পুরুষ মুখমণ্ডলে অপারেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছে।

বলা হচ্ছে, এর আগে এতো ব্যাপক সংখ্যক পুরুষ কখনো তাদের নাক, চোখ ও চিবুক ছুড়ি কাঁচির নিচে সপে দেননি।

শুধু তাই নয়, ব্রিটিশ এসোসিয়েশন অফ এসথেটিক প্লাস্টিক সার্জনের দেওয়া সংখ্যার বিচারে দেখা যাচ্ছে, কসমেটিক সার্জারির ব্যাপারে এই প্রথম ব্রিটেনে নারীর চেয়েও পুরুষেরা বেশি আগ্রহী হয়ে উঠেছে।

চিকিৎসকরা বলছেন, আগে যেমন নারীরা চাইতেন তেমনি পুরুষরাও এখন চাইছেন তাদের বয়স ধরে রাখতে বা বয়স বাড়ার গতি শ্লথ করে দিতে।

তারা বলছেন, এই চাহিদাও দিনে দিনে বাড়ছে। বলা হচ্ছে, গত দশ বছরে এই চাহিদা দ্বিগুণ হয়েছে।

এধরনের দশটির মতো অপারেশন আছে। এবং তার বেশিরভাগই নারীদের কাছে জনপ্রিয়। আর এর মধ্যে সবচে জনপ্রিয় হচ্ছে স্তন বড়ো করার অপারেশন।

সবচে জনপ্রিয় হচ্ছে নারীর স্তন বড় করার অপারেশন

ব্রিটেনের একজন প্লাস্টিক সার্জন ব্রায়ান মায়ো বলেছেন, এর কারণ হলো পুরুষের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন ঘটেছে। এটা এখন আর গোপন কোনো বিষয় নয়।

শুধু তাই নয়, এখন তারা এবিষয়টি নিয়ে স্ত্রী এবং বন্ধু বান্ধবদের সাথে, এমনকি সহকর্মীদের সাথেও কথাবার্তা বলছেন।

প্লাস্টিক সার্জনরা বলছেন, জনপ্রিয় তারকা বা সেলিব্রিটিদের মধ্যেও এই প্রবণতার কারণেও পুরুষদের মধ্যে এই চাহিদা দিনে দিনে বাড়তে পারে।

তবে এবিষয়ে চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলছেন, এটা ঠিক দোকানে গিয়ে জুতা কেনার মতো কিছু নয়।

এখানে কোনো ধরনের ত্রুটি ঘটে থাকলে সেটাকে ঠিক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা