বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের একটি স্কুলে চিতাবাঘের আকস্মিক হামলায় ৬ জন আহত (ভিডিও)

160208061200_india_bangalore_leopard_school_640x360_kashifmasoodভারতের ব্যাঙ্গালোর শহরের একটি স্কুলে ঢুকে একটি পুরুষ চিতাবাঘ ছ’জনকে আহত করেছে।

আহত ব্যক্তিরা ওই বাঘটিকে বহু সময় ধরে তাড়া করে ধরার চেষ্টা করছিলেন।

এই ব্যক্তিরা রবিবার প্রায় দশ ঘণ্টা ধরে বাঘটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলো।

চিতাবাঘটি শহরের ভিবগিওর ইন্টারন্যাশনাল স্কুলের ভেতরে আকস্মিকভাবে ঢুকে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে।

পরে অবশ্য এই বন্যপ্রাণীটির চেতনা নাশ করে তাকে ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা বহু চেষ্টার পর বাঘটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়

বলা হচ্ছে, চিতাবাঘটির বয়স ৮ বছর।

পরে স্কুলের সিসিটিভিতে ধারণ করা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

হামলায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক একজন বিজ্ঞানী সঞ্জয় গুবি এবং বন বিভাগের কর্মকর্তা বেনি মাউরিয়াস আহত হন। এসময় তারা প্রাণীটির ওপর চেতনা নাশক ওষুধ প্রয়োগের চেষ্টা করছিলেন।

পুলিশের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, চিতাবাঘটি নিয়ন্ত্রণে আনার কাজটি ছিলো দীর্ঘ একটি লড়াই। বাঘটির গায়ে চেতনা নাশক ওষুধ অনেক আগেই ইনজেক্ট করা হয়েছিলো কিন্তু তাকে ধরা সম্ভব হয়েছে অনেক পর যখন ওই ওষুধটি কাজ করতে শুরু করে।

বন্যপ্রাণী বিষয়ক একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, বাঘটি সম্ভবত পাশের একটি জঙ্গল থেকেই স্কুলের ভেতরে ঢুকে পড়েছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতে ১২,০০০ থেকে ১৪,০০০ চিতাবাঘ রয়েছে।

চিতাবাঘটি হঠাৎ করে স্কুলের ভেতরে ঢুকে মানুষজনকে কামড়াতে শুরু করে

https://www.youtube.com/watch?v=73_lTCWFdQo

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান