বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে বসে ঢাকায় প্রকাশ্যে চুমুর আহ্বানের উদ্দেশ্য কি?

018774998_40100-400x231ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু খাওয়ার এক ফেসবুক ইভেন্ট থেকে বিতর্কের শুরু। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দু-একজন এমন ইভেন্টকে স্বাগত জানালেও বেশিরভাগ মানুষই করছেন এর বিরোধিতা। এমনকি ইভেন্ট চালু করা নারী শাম্মী হক দেয়া হচ্ছে ‘ধর্ষণের হুমকি’। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাম্মী দাবি করেন, ‘‘আওয়ামী লীগের এক নেতা ইভেন্ট খুলেছে, টাকা তোলার জন্য। সেই টাকা দিয়ে জার্মানি এসে আমাকে ধর্ষণ করবে।’’

জার্মানিতে নির্বাসিত দুই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট শাম্মী হক ও অনন্য আজাদ গত সপ্তাহে একটি ফেসবুক ইভেন্ট খোলেন। শিরোনাম, ‘‘ভালোবাসা দিবসে পুলিশি পাহারায় প্রকাশ্যে চুমু খাব।’’ এই আহ্বানের কারণ হিসেবে ইভেন্টে তাঁরা জানিয়েছেন, ‘‘প্রতিবছরই এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের পুলিশ বিভিন্ন রকম হয়রানি করে। এর প্রতিবাদে সকল জুটিকে স্ব স্ব প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খাবার আহবান জানানো যাচ্ছে।’’

ফেসবুক এই ইভেন্ট নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রকাশ্যে চুমুর ইতিবাচক, নেতিবাচক নানা দিকের আলোচনা হচ্ছে ফেসবুকে। ক্যানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শওগাত আলী সাগর লিখেছেন, ‘‘জার্মানিতে বসবাসরত দুইজন প্রবাসী বাংলাদেশি ভালোবাসা দিবসে প্রকাশ্য চুমু খাওয়ার একটি ইভেন্ট পেজ খুলেছেন ফেসবুকে। প্রকাশ্যে চুমু খাওয়ার আয়োজনটি আবার ঢাকায় সোহরাওয়ার্দি উদ্যানে। নিজেরা জার্মানিতে বসে ঢাকায় চুমু খাওয়ার ইভেন্ট কেন?’’

ফেসবুক ইভেন্টের অন্যতম আয়োজক শাম্মী হক প্রকাশ্যে চুমুর বিষয়টিকে দেখছেন প্রতিবাদের ভাষা হিসেবে, যেমনটা কিছুদিন আগে ভারতে করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় মাসুদ রানা হৃদয় নামে এক ব্যক্তি সেখানে মন্তব্য করেন, ‘ভালবাসার মানে নারী দেহের লালসা না। যারা এসব বাজে কাজ করে ভালোবাসার নামে; তারা কখনো ভালোবাসে না কাউকে, শুধুমাত্র নারী ক্ষুধাকে মেটায়।’
ইভেন্টেটির একজন হোস্টের ফেসবুকে এই সংক্রান্ত স্ট্যাটাসের নিচে অরেকজন মন্তব্য করেন, ‘প্রচারেই প্রসার। নিজের মুখ উজ্জ্বল করার হাতিয়ার। তবে দেশে আইসা করেন ’। অপর হোস্টের স্ট্যাটাসে রাকিবুল হাসান নামের একজন মন্তব্য করেন, ‘ইসলামের বিরোধিতা ছাড়া কি কোনো কাজ নেই?’

এরকম অজস্র মন্তব্য ইভেন্টটির পেজে এবং হোস্ট দুজনের ফেসবুক স্ট্যাটাসের জবাবে দেয়া হয়েছে। অধিকাংশ মন্তব্যই ছাপার অযোগ্য। ইভেন্ট আহ্বানকারীরা প্রতিক্রিয়ায় বলেছেন, অনেকেই ভালোবাসার চুমু এবং যৌনতাকে এক করে দেখছেন যা তাদের চিন্তার দীনতাকে প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান