,

ওয়াই-ফাই সমস্যায় ভুগতে হচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্টকে

03284217একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সবকিছুই দ্রুতগতিতে বদলে যাচ্ছে সেখানে সব থেকে অপরিহার্য ইন্টারনেটের ওয়াই ফাই সংযোগের সমস্যায় পড়তে হচ্ছে গোটা বিশ্বের কম-বেশি সব মানুষকে। এমনকি, ওয়াই-ফাইয়ের সমস্যা থেকে বাঁচতে পারছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও। প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, হোয়াইট হাউজের ভেতরে এরকম অনেক জায়গা আছে যেখানে ওয়াই ফাই সংযোগ পাওয়া খুব কঠিন। এসব জায়গাকে বলা হয় ডেড স্পট। সম্প্রতি সিবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়াই ফাই সংযোগের এই সমস্যার কারণে তাঁর কন্যা সাশা ও মালিয়া খুবই বিরক্ত। তিনি, বলেন, হোয়াইট হাউজের ভিতরে এরকম অনেক ডেড স্পট আছে। শুধু প্রেসিডেন্ট ওবামাই নয়, তাঁর স্ত্রী মিশেল ওবামাও ওয়াই-ফাইয়ের সমস্যায় তাঁরা যে বিরক্ত তা স্বীকার করে নিয়েছেন। কিন্তু আসন্ন নির্বাচনের আগে তিনি জানিয়েছেন, প্রযুক্তির এই সমস্যা দূর করার জন্যে তিনি ইতিমধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো আগামিদিনে এই সমস্যার সমাধান হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা