,

উত্তর কোরিয়ার টহল বোট লক্ষ্য করে গুলি, বাড়ছে উত্তেজনা

03345318উত্তর কোরিয়ার টহল চলাকালীন একটি বোটকে লক্ষ্য করে গুলি চালাল দক্ষিণ কোরিয়া।  সোমবার পীত সাগরের বিতর্কিত জলসীমায় এই ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে গোটা বিশ্ব যখন পিয়ংইয়ংয়ের নিন্দা করছে, ঠিক সেই সময়ে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে।
ঘটনার পরেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পীত সাগরের বিতর্কিত জলসীমা দিয়ে উত্তর কোরিয়ার টহল বোট যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পাঁচবার সতর্ক করার পরে এই ঘটনাটি ঘটেছে। তবে গুলি বোটে নয়, জলে লেগেছে। যদিও এই বিতর্কিত জলসীমায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের সময় থেকে এই জলসীমা নিয়ে বিরোধ চলছেই। যুদ্ধশেষে রাষ্ট্রসংঘ সীমানা বেঁধে দেওয়ার পরেও উত্তেজনা কমেনি৷

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা