,

ফেসবুক ব্যবহারে মিলতে পারে চাকরি

03142515শুধু পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতেই যে ফেসবুক ব্যবহার করা হয়, সে কনসেপ্ট এখন অতীত৷ সোশ্যাল মিডিয়া-স্যাভিরা এখন চুটিয়ে চাকরি করছেন৷ আর এই ‘ট্রেন্ড’কে দিশা দেখাচ্ছে বেঙ্গালুরু৷ দেশের আইটি হাবের শহরে এখন ‘কুল’ প্রফেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার৷
কী কাজ এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের? প্রথমেই বলে রাখা ভাল, ১০টা-৫টার চাকরি খুঁজছেন যাঁরা, তাদের ‘কাপ অফ টি’ নয় এ চাকরি৷ তবে যাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘কনটেন্ট আপলোড’-এ ওস্তাদ তাদের ব্যপক সুযোগ রয়েছে এ চাকরিতে৷ একটি সংস্থার সামাজিক ভাবমূর্তি গড়ে তোলে সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা৷ কোনও সংস্থার প্রাক বাছাই করা টার্গেট অডিয়েন্সকে আকর্ষণ করতে ফেসবুক পেজের জুড়ি নেই৷ ফেসবুকে সংস্থার সুনাম, ভাবমূর্তি গড়ে তোলা ও ধরে রাখা, গ্রাহকদের সমস্যার উত্তর দেওয়া (কমেন্টে বা মেসেজে), আকর্ষণীয় পোস্ট করাই একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ৷ অপনি যখন কোনও জনপ্রিয়, ‘ভেরিফায়েড’ পেজ থেকে ‘রিপ্লাই’ পান, মাথায় রাখবে সেই ‘রিপ্লাই’ করছেন কোনও না কোনও সোশ্যাল মিডিয়া ম্যানেজার৷
এখন প্রশ্ন হল কারা এই চাকরিতে যোগ দিচ্ছেন? বেঙ্গালুরুর এক সোশ্যাল মিডিয়া ম্যানেজার হেলেন ইসার জানাচ্ছেন, কলেজ ফ্রেশার্সরা দিনরাত ফেসবুক করে৷ তাঁরা এটাকে চাকরি বলে ভাবতে পারেন না৷ কিন্তু সদ্য স্নাতক, মহিলা ও সদ্য মায়েরা এই চাকরিতে আগ্রহ দেখাচ্ছেন৷ মূলত বিজ্ঞাপনে যাদের আগ্রহ রয়েছে বা কর্মরত, তাদের কাছে আরও সুবিধাজনক এই চাকরি৷ প্রতি মাসে ১৫ থেকে ৫০ হাজার টাকা উপার্জন করা কোনও ব্যাপারই নয় এই চাকরিতে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা