,

পদ্মা সেতুতে আছে ভারতের টাকাও

2016_02_08_20_50_38_5Rr1UbvkoEglAMIkPFZZ9Ff8balyjc_originalনিউজ ডেস্ক : পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও ১ হাজার ৬৬৫ কোটি টাকা জাপান ও ভারতের যোগান থাকছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘অবশিষ্ট অর্থের মধ্যে জাপানী ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) তিনশ কোটি টাকা এবং ভারত সরকারের অনুদান ১ হাজার ৩৬৫ কোটি টাকার যোগান দেয়া হয়েছে।’

গত ৬ মাসে ক্ষুদ্র শিল্পে ৪৭৮৪ কোটি টাকার ঋণ বিতরণ
চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৫) সারাদেশে ক্ষুদ্র শিল্পে ৪৭৮৪ কোটি ৮৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি জানান, গত অর্থবছরে রপ্তানি পোশাক শিল্পে ২৫ হাজার ৪৯১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হয়েছে।

ওটিসি থেকে ৬৬ কোম্পানিকে মূল মার্কেটে ফেরানোর চেষ্টা
সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, শেয়ারহোল্ডারদের সুবিধার্থে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ৬৬টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১২টি কোম্পানি প্রয়োজনীয় শর্তাদি পরিপালন করে আবেদন করায় সরকার ওটিসি মার্কেট থেকে তাদেরকে মূল মার্কেটে ফিরিয়ে এনেছে।

ওটিসি মার্কেটে থাকা ৬৬টি কোম্পানি প্রয়োজনীয় শর্তাদি পরিপালন করে মূল মার্কেটে ফিরে আসার আবেদন করলে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে সংসদকে জানান আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘ওটিসি মার্কেটের কোম্পানির মূল মার্কেটে আসা নির্ভর করে কোম্পানির আর্থিক স্বচ্ছতা এবং সিকিউরিটিজ আইন পরিপালন- তথা নির্দিষ্ট সময়ে এজিএম সম্পন্ন ও লভ্যাংশ প্রদান করার উপর।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা