,

কাউন্সিল বানচাল করতেই বিএনপি কার্যালয়ে হামলা : রিজভী

index_115930বিএনপির আশু কাউন্সিল বানচাল করতেই সরকারের মদদে দুষ্কৃতিকারীরা কার্যালয়ের সামনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, সামনে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর এই কাউন্সিলকে সামনে রেখে সরকারের মদদে ছাত্রদল নামধারী কিছু দুষ্কৃতিকারী এ হামলা চালিয়েছে।‘কাউন্সিল যাতে সুষ্ঠুভাবে না করা যায় এবং তা বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা চালানো হয়েছে। এর পেছনে সরকারের মদদ রয়েছে।’
সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ ছিল। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে ভাঙচুর-অগ্নিসংযোগ চালালেও তাদের ভূমিকা ছিল রহস্যজনক। প‍ুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিলে দুষ্কৃতিকারীরা হামলা চালাতে পারতো না।এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন বিএনপির এই নেতা।এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সদ্য ঘোষিত কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরা।

ওই সময় কার্যালয় ও এর সামনে ছাত্রদলের কমিটির পদধারীরাও জড়ো হলে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে উত্তেজিত ছাত্রদল নেতারা কার্যালয়ের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কার্যালয়ে ইট-পাটকেল ছোঁড়েন।তখন কার্যালয়ের সামনে রাখা তিনটি মোটরসাইকেল ও দু’টি ভাসমান চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে বিএনপি কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কার্যালয়েও আগুন ধরিয়ে দেন পদবঞ্চিতরা।পরে  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা