,

উৎসবে চুল রাখতে চান যেমন

2016_02_08_13_32_22_ahSQxTkZHcXlAoSx0yQTovs6lmt6an_originalআমাদের সংস্কৃতির সঙ্গে দারুণভাবে মিশে আছে উৎসব প্রিয়তা। হাজার ব্যস্ততার মাঝেও বিশেষ দিনগুলোতে নিজেদের রাঙাতে সবাই উৎসাহী। এদিন উপলক্ষে সাজ পোশাকে থাকে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। আর সে সাজের বড় একটি অংশ চুলের সাজ।

উৎসব উপলক্ষ্যে থ্রিপিস বা অন্যান্য পোশাকেও সাজের দিকটি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। তবে বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত উৎসবে বেশিরভাগ মেয়েরা শাড়ি পরে থাকেন। সাজের সঙ্গে মানাতে চুল খোলা রাখতে পছন্দ করেন অনেকেই। এক্ষেত্রে এক পাশে ক্লিপ আটকে তার ওপর ফুল গুঁজে দেয়াটা উৎসবের বিশিষ্টতা দান করে সুন্দর ভাবে। অথবা কানের পাশ দিয়ে হালকাভাবে গুঁজে দিতে পারেন কয়েকটি ফুল।

ফুল বড় হলে একটি, ছোট হলে তিন-চারটি। চাইলে সামনের দিকের কিছুটা চুল ব্যাককোম্ব করে নিতে পারেন। পেছনে চুল আটকানোর জায়গাটিতে আটকে দিতে পারেন পছন্দের ফুলটি। দুই পাশ থেকে চুল পেঁচিয়ে এনেও (টুইস্ট) পুরো চুল খোলা রাখতে পারেন। এ ক্ষেত্রে দুল ও মেকআপের সঙ্গে মিলিয়ে সঠিক জায়গায় ফুলটিকে আটকে নিন। হালকা অথবা আঁটসাঁট করে খোঁপাও করে নিতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে মালা না পেঁচিয়ে একটু অন্যভাবেও পরতে পারেন। খোঁপার চারপাশ দিয়ে পরপর ছোট ফুল গেঁথে নিন অথবা একটি বড় ফুল খোঁপা ও কানের মধ্যে আটকে নিন। বেণিতেও অন্যভাবে ফুল আটকে তৈরি করতে পারেন ভিন্ন লুক। সামনে দুই পাশ থেকে চুল টুইস্ট করে টেনে পেছনে নিয়ে আটকে নিন ক্লিপ দিয়ে। এবার সাধারণভাবে বেণি করে মাঝেমধ্যে ফুল আটকে নিতে পারেন। সামনের টুইস্ট করা অংশেও ছোট ফুল আটকে নিতে পারেন।

এমন একটি দিনে তো আর সাজগোজ করে ঘরে বসে থাকা যায় না। দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকতে আগে থেকেই কতো পরিকল্পনা। দিনভর সতেজ থাকতে চলের সাজটা আঁটসাঁট করে নিতে পারেন। পছন্দের খোঁপা বা বেনিতে চুলগুলোর একটা স্টিল শেপ দিতে পারলে আর কোনো চিন্তা নেই। বাসায় ফিরে চুল খোলা পর্যন্ত একই সাজে সতেজ আপনি। চুল সামলানো নিয়েও কোনো চিন্তা থাকবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা