,

বিএনপি কার্যালয়ে ছাত্রদলের হামলা, ভাঙচুর ও আগুন (ভিডিও)

imagesরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি মিছিল নিয়ে এসে অতর্কিত এ হামলা চালায় নেতাকর্মীরা। ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ করা হয়েছে বলে জানা গেছে। এসময় অদূরে পুলিশকে নীরব ভূমিকায় থাকতে দেখা গেছে। ‘এলাকা প্রীতি, পদ-বাণিজ্য ও পকেট কমিটি মানি না মানবো না’ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে এক ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় দলের বিক্রয় কেন্দ্রের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের কলাপসিবল গেট লাগিয়ে দেয়ায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পদবঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে তারা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে ছাত্রদলের অফিস ভাঙচুরের চেষ্টা করে। এর ৫ মিনিট পরে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে তার আগেই আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, বহু দিন পর শনিবার রাতে হঠাৎ করেই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে অনেক নতুন মুখ এলেও সংগঠনের অভ্যন্তরে কোন্দল আবার মাথাচাড়া দিচ্ছে বলে মনে হচ্ছে।

https://www.youtube.com/watch?v=XVpHyYqmub4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে