,

উ. কোরিয়ার জাহাজে গুলি করলো দ. কোরীয় নৌবাহিনী

1255163দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সোমবার গোলযোগপূর্ণ জলসীমায় উত্তর কোরিয়ার একটি টহল জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে। উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের মাত্র এক দিন পর এ ঘটনা ঘটল। এই রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার আগে উত্তর কোরিয়ার জাহাজটি পীত সাগরে সীমা অতিক্রম করে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পর পরই জাহাজটি পিছু হটতে শুরু করে। দুই কোরিয়ার মধ্যবর্তী জল সীমানাটিকে পিয়ংইয়ং স্বীকৃতি দেয়নি।

১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী একতরফা ভাবে সীমানাটি নির্ধারণ করেছে বলে উত্তর কোরিয়া দাবি করে আসছে। উভয় পক্ষই বিতর্কিত ওই জলসীমানায় একে অন্যের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করে। ১৯৯৯ সাল, ২০০২ ও ২০০৯ সালে বৈরী দেশ দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা