,

ক্ষুদে টাইগারদের অনুরোধে সেমিফাইনালে মাঠে আসছেন না প্রধানমন্ত্রী

Match 1_South Africa U19 cricket vs Bangladesh U19 cricket in Chittagong

স্পোর্টস ডেস্ক : আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে ট্রফি তুলে দিতে ওইদিন উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সভাপতি জহির আব্বাস। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন রবিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ যুব দলের সঙ্গে এক মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার আগে এ কথা জানান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন।

নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে।’
মজার ব্যাপার হলো, সেমিফাইনালের দিনই আসতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু মেহেদি হাসান মিরাজের দল প্রধানমন্ত্রীকে ফাইনাল ম্যাচের দিন মাঠে চাইছে। তাই পরিবর্তন করে তাকে ফাইনালে আসার অনুরোধ করা হলে অনুরোধ রেখেছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সোমবারের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে জয়ী দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা