,

ফায়ারিং স্কয়াড দিয়ে ৩০০ ব্যক্তিকে হত্যা করল আইএস

is-newsআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে ‌উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ৩০০ ব্যক্তিকে হত্যা করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের মুখপাত্র মাহমুদ আস-সুরজি জানিয়েছেন, দায়েশ সন্ত্রাসীরা এসব বক্তিকে ফায়ারিং স্কয়াডে দিয়ে গুলি করে হত্যা করেছে। মাহমুদ জানান, হত্যাকাণ্ডের শিকার এসব ব্যক্তির মধ্যে বেশিরভাগই পুলিশ ও সেনা সদস্য।

পাশাপাশি বেসামরিক কিছু কর্মীও রয়েছে। ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। মুখপাত্র মাহমুদ জানান, মসুলে দায়েশ সন্ত্রাসীরা মানসিক চাপে রয়েছে এবং যেকোনো সময় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে জেগে উঠতে পারে বলে তারা আশংকা করছে। এ কারণে আরো বেশি আতংক ছড়ানোর জন্য গণভাবে এসব ব্যক্তিকে হত্যা করেছে তারা।

এর আগে, শনিবার এ সন্ত্রাসী গোষ্ঠী চুরির অপরাধে তিন কিশোরকে ডান হাতের কবজি কেটে দিয়েছে। অপ্রাপ্ত বয়স্ক ওই তিনজেনর হাত কাটার ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের তদন্ত ছাড়াই দায়েশের কথিত শরিয়া আদালত এ শাস্তি দিয়েছে।

এদিকে, শনিবার ইরাকি সেনাবাহিনীর হাতে আনবার প্রদেশে দায়েশের সামরিক কমান্ডার আবু লেইল নিহত হয়েছে। সেনা অভিযানে তার চার সঙ্গীও মারা গেছে। তার একদিন আগে আট সঙ্গীসহ শোয়াইব আবু মাজদ আল-কানানি নামে আরেক কমান্ডার নিহত হয়।
সূত্র: রে. তে.

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা