,

স্পেনে সাত আইএস জঙ্গি গ্রেপ্তার জিহাদি সেল ভেঙে দিয়েছে

12534211স্পেনে ইসলামিক স্টেট ও অন্যান্য জিহাদি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। ভ্যালেন্সিয়া, আলিকান্তে ও স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউটা থেকে তাদের আটক করা হয়েছে।

স্পেনের পুলিশ জানিয়েছে, আটক হওয়া সাতজন ইরাক ও সিরিয়াতে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে সহায়তা ও সমর্থন করেছে। পুলিশ আরো জানিয়েছে, স্পেনের এই জঙ্গি সেলের প্রধানকে এই দুই দেশে স্পেন থেকে নারী সরবরাহ করতে বলা হয়েছিল।

আটক হওয়া চারজন জর্ডান, মরক্কো, ও সিরীয় বংশোদ্ভুত স্প্যানিশ। আর অন্য দুজন সিরিয়া ও মরক্কোর নাগরিক। কর্তৃপক্ষ আটক হওয়াদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। জানা গেছে, ২০১৪ সালে স্পেনে আইএসের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে স্পেন যা এখনো চলমান।

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেন পুলিশ। স্পেনীয় কর্মকর্তাদের বরাতে রবিবার এ খবর জানিয়েছে বিবিসি। স্পেনের ভ্যালেন্সিয়া, আলিকান্তি ও সেউতা শহরে চালানো অভিযানে এসব সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী তৎপরতায় বিভিন্ন ধরনের সমর্থন যোগাতেন তারা। সেলটির কথিত নেতাকে ইরাকে ও সিরিয়ায় জঙ্গিদের জন্য নারী সরবরাহ করতে বলেছিল আইএস।

গ্রেপ্তারদের মধ্যে চারজন স্পেনীয় নাগরিক, তবে জাতিগতভাবে এরা জর্দানি, মরক্কান ও সিরীয়। গ্রেপ্তার অপর দুজন সিরিয়া ও মরক্কোর নাগরিক। তবে গ্রেপ্তার সপ্তম জনের বিষয়ে স্পেনীয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। ২০১৪ সালে সন্দেহভাজন জঙ্গি চক্রগুলোর বিরুদ্ধে অভিযানটি শুরু করা হয়েছিল। এই অভিযান এখনো চলছে। স্পেনের মাটিতে আইএসের ‘বিদেশি কাঠামো’র বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা