,

রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

heroin_3591রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার খেয়াঘাটে ১ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি । রোববার রাতে হেরোইন উদ্ধার ও দিয়াড়মানিক চক এলাকার মাদক ব্যবসায়ী সাদেকুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। আটক সাদেকুল দিয়াড়মানিক চক এলাকার সাজ্জাদ আলীর ছেলে। উদ্ধার হওয়া হেরোইনের মুল্য এক কোটি টাকা বলে জানায় বিজিবি। গোদাগাড়ী বিজিবি ফাঁড়ির ইনচার্জ নায়েক মীর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে রেল বাজার খেয়াঘাট এলাকায় অবস্থান করছে। পরে বিজিবির টহল দল সেখানে উপস্থিত হয়ে সাদেকুল ইসলামকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে আটক সাদেকুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা