,

রান পাননি সাকিব-তামিম

tamim-sakib-jugantor_3599পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের তৃতীয় ম্যাচে হেরে গেছে সাকিব আল হাসানের করাচি কিংস এবং তামিম ইকবালের পেশোয়ার জালমি। রোববার রাতে দুবাইয়ে সাকিবের করাচি মাত্র ২ রানে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে যায়। অন্যদিকে তামিমের পেশোয়ার ৩ উইকেটের ব্যবধানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে পরাজিত হয়।

প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছিল করাচি। তবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে সাকিবের ব্যাট এবং বল কথা বলেনি। দলও জয় পায়নি। এদিকে তামিমের পেশোয়ার প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ওই দুই ম্যাচে তামিম ইকবাল অর্ধশতক রান করেন। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি। তবে তৃতীয় ম্যাচে জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল। পেশোয়ারও হেরেছে।

রোববার পেশোয়ার জালমির বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোয়েটার অধিনায়ক সরফরাজ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে জালমি। সর্বোচ্চ ৪৮ রান করেন ড্যারেন সামি। তামিম ইকবাল করেন ১৪ রান।

১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পায় কোয়েটা। অপর ম্যাচে করাচি কিংস টস জিতে প্রথমে ইসলামাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে করাচি।

ব্যাট হাতে সাকিব করেন ২০ রান। তবে বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ