বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার সঙ্গে নাচতে প্রস্তুত অনন্ত

kareena-kapoor-ananta-jalil_3587ঢাকার দর্শকদের মাতাতে ১১ ফেব্রুয়ারি ঢাকা আসছেন বলিউডের গ্ল্যামার গার্ল পাতৌদি পরিবারের বধূ কারিনা কাপুর। ১২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে বাংলাদেশের সময়ের জনপ্রিয় সুপারস্টার অনন্ত জলিলও পারফর্ম করবেন।

এরইমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতিও গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ অন্তর শোবিজ। ক্লিন ঢাকা শিরোনামের এ কনসার্টে কারিনা ও অনন্তর রসায়ন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক-ভক্তরা। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো ওপেন এয়ার মঞ্চে পারফর্ম করবেন অনন্ত। অন্যদিকে কারিনারও এটা প্রথম ঢাকা সফর।

আয়োজক সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকা আসার সম্ভাবনা রয়েছে কারিনার। তবে বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে অন্তর শোবিজ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কারিনার পরিবার বিশেষ করে স্বামী সাঈফ আলী খান চাচ্ছেন ১২ তারিখেই কারিনা ঢাকায় পা রাখুক। এবং সন্ধ্যায় পারফর্মেন্স শেষে রাতেই মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিক। যদিও আয়োজক কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ১১ তারিখেই কারিনার আসার সম্ভাবনা প্রবল।

এদিকে কারিনার সঙ্গে পারফর্ম করার ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন অনন্ত জলিল। কোন গানে পারফর্ম করবেন তিনি সেটা এরইমধ্যে ঠিক করেছেন। চলছে রিহার্সেলও। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি সব সময় দর্শকদের চমক দিয়ে থাকি। এ অনুষ্ঠানেও বিশেষ চমক থাকবে। এখনই সেটা বলতে চাচ্ছি না। দর্শকরা মাঠে কিংবা গ্যালারিতে বসেই সে চমক উপভোগ করবেন।’

কারিনার সঙ্গে পাশাপাশি নাচবেন কী না এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘সেটাও দর্শকদের জন্য চমক হিসেবে থাকল। অনুষ্ঠানেই সবকিছু দেখতে পাবেন।’ প্রসঙ্গত, কারিনা কাপুর ও অনন্ত জলিল ছাড়াও অনুষ্ঠানটিতে ভারতের জাবেদ আলী ও কনিকা কাপুরও পারফর্ম করবেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান