,

ত্রাণের আড়ালে আইএসের কাছে অস্ত্র পাচার

Spain1454909718আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে স্পেনে সাত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ত্রানসামগ্রী পাঠানোর আড়ালে সিরিয়া ও ইরাকে জঙ্গিদের রসদ সরবরাহ করত বলে পুলিশ দাবি করেছে।

রোববার পূর্বের শহর ভ্যালেন্সিয়া, আলিকান্তে ও স্পেনের উত্তর আফ্রিকার প্রদেশ কিউটা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজন স্পেনের নাগরিক হলেও তাঁরা জর্ডান, মরক্কো ও সিরিয়ার বংশোদ্ভূত। অন্যদের মধ্যে দুজন সিরিয়া ও মরক্কোর নাগরিক। ২০১৪ সাল থেকে স্পেনে আইএস জঙ্গিদের আস্তানার খোঁজ শুরু করে পুলিশ। ওই অভিযানের অংশ হিসেবেই জঙ্গিদের এ আস্তানার খোঁজ মিললো। আটককৃতদের মধ্যে একজন সিরিয়া ও ইরাকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানবিক সাহায্য পাঠানোর আড়ালে সামরিক সরঞ্জাম, অর্থ, ইলেকট্রনিক ও সম্প্রচার যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর দ্রব্য পাচার করতো। এই নেটওয়ার্কের নেতার সঙ্গে আইএস সদস্যদের অহরহ যোগাযোগ হতো। জঙ্গিরা বিয়ের জন্য ওই ব্যক্তিকে সিরিয়া ও ইরাকে নারীদের নিয়োগের বিষয়ে তাগিদ দিতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা