,

ব্যাট হাসেনি তামিমের, জয় পায়নি পেশোয়ারও

Tamim-Iqbal1454902085স্পোর্টস ডেস্ক : আগের দুই ম্যাচেই ব্যাট হেসেছিল তামিম ইকবালের, ফিফটি করেছিলেন দুটিতেই। তার দল পেশোয়ার জালমিও জয় পেয়েছিল দুই ম্যাচেই। তবে পাকিস্তান সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাসেনি বাংলাদেশের সেরা ওপেনারের। এবার তার দলও জয় পায়নি। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কাছে পেশোয়ার হেরে গেছে ৩ উইকেটে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমেছিল পেশোয়ার। আগের ম্যাচে ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়া তামিম ও মোহাম্মদ হাফিজ- দুজনের কেউই এদিন ভালো করতে পারেননি।

পঞ্চম ওভারে ১৯ বলে ১৪ রান করে ফিরে যান তামিম। একই ওভারে হাফিজও বিদায় নেন ১০ রান করে। টপ ও মিডল অর্ডারের কেউই এদিন ইনিংস বড় করতে পারেননি। তবে লোয়ার মিডল অর্ডারে ঝড় তোলেন ড্যারেন সামি। ৩১ বলে ৪ ছক্কা ও এক চারে সর্বোচ্চ ৪৮ রান করেন তিনি। আর তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রানের পুঁজি পায় পেশোয়ার।

স্বল্প পুঁজি নিয়েও বেশ ভালোই লড়াই করেছেন পেশোয়ারের বোলাররা। শেষ দুই ওভারে ১৭ রান প্রয়োজন ছিল কোয়েটার, হাতে ৩ উইকেট। তবে আর কোনো উইকেট না হারিয়ে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় কোয়েটা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের করাচি কিংসও ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে যায় ২ রানে। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবেন তামিম ও সাকিব অর্থাৎ করাচি কিংস ও পেশোয়ার জালমি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা