,

ইন্টারনেটের মূল্য আরও কমানোর আশ্বাস

2016_02_08_09_54_45_mQXwPskwUvlo1s4xOyx5hXnGWbrrNX_originalনিউজ ডেস্ক : উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের মূল্য কম জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে ইন্টারনেটের মূল্য আরও কমানোর চিন্তা রয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারানা হালিম কম মূল্যে মানুষের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাওয়ার কথা জানালে ফেসবুক ব্যবহারকারী অনেকেই কম মূল্যে ইন্টারনেট পাওয়ার দাবি জানান।

তন্ময় আহমেদ নামের একজন, লেখেন ‘মাননীয় প্রতীমন্ত্রী, কম মূল্যে ইন্টারনেট চাই।’ এর উত্তরে তারানা হালিম লেখেন, ‘আমাদের বিটিসিএলের ও অন্যান্য আইএসপিদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেক কম মূল্যের। পাশাপাশি বিশ্বের অনেক উন্নত দেশগুলোর তুলনায় আমাদের মোবাইল ইন্টারনেটের মূল্য অনেক কম।’

‘তবুও গ্রাহকদের কথা চিন্তা করে আমরা এটি আরও কমানোর চিন্তা করছি’, লেখেন তারানা হালিম। এ ছাড়া ইন্টারনেটের মান উন্নয়নেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ওই স্ট্যাটাসে তারানা জানিয়েছেন, বাংলাদেশে একটি মোবাইল কারখানা স্থাপন করে স্বল্প মূল্যের স্মার্টফোন তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কথাও বলেছেন তিনি। একটি প্রকল্পের আওতায় গরিব মানুষের হাতে হাতে কিস্তিতে দ্রুত স্মার্টফোন পৌঁছে দেয়ারও পরিকল্পনা আছে তার।

তারানা লেখেন, ‘গরিব ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে স্মার্টফোন পৌঁছে দেয়ার জন্য আমরা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারব। পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি টেলিটকের মাধ্যমে স্মার্টফোন ও থ্রিজি সেবা একসঙ্গে দেবার সেবাও শিগগিরই চালু করব।’

‘কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা