,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস কূপে ছাত্রলীগের হামলা আতঙ্কে পালালেন বিদেশিরা

images (15)ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের নতুন কূপ খনন এলাকায় সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে কূপ খননকাজ বন্ধ রয়েছে। সন্ত্রাসীরা প্রজেক্ট ম্যানেজারকে মারধর করে। এ সময় খননকাজে নিয়োজিত বিদেশিরা আতঙ্কে অন্যত্র আশ্রয় নেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা  ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মাসুম বিল্লাহ ৩০-৩৫টি মোটরসাইকেলে করে তার দলবল নিয়ে তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন জে-এর ২৫ ও ২৬ নম্বর কূপ খনন এলাকায় পৌঁছে। তারা জোরপূর্বক সংরক্ষিত কূপ খনন এলাকায় ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা সেখানে কর্তব্যরত আনসারদের বলে ‘আমাদের কোমরে অস্ত্র আছে, তোদের কী আছে।’ এ কথা বলেই জোর করে ভেতরে ঢুকে পড়ে। আনসাররা গেট না খুললে তাদের একজন দেয়াল টপকে ভেতরে গিয়ে গেট খুলে দিলে সবাই ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন চুন্নুর কাছে জানতে চায় এখানে কারা তেল, গাড়ি এবং খাবার সরবরাহ করে। তখন তিনি তাদের এসব সাপ্লাইয়ে জড়িতরা ঢাকায় থাকে বলে জানালে তারা জাহিদ হোসেন চুন্নুকে মারধর করে এবং কূপ খননকাজ বন্ধ করে দেয়। ছাত্রলীগ নেতা আর তার দলবল সেখানে দাঁড়িয়ে ড্রিলিং এবং জেনারেটর বন্ধ করে দিয়ে চলে আসে। এসময় কূপ খননে কর্মরত ৩০-৪০ জন বিদেশি দৌড়ে পালান। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের সিকিউরিটি ম্যানেজার মুছা সিদ্দিক জানান, তারা একেবারে সংরক্ষিত কূপ খনন এলাকায় ঢুকে পড়ে। তাদের কথামতো প্রকল্পের লোকজন খননকাজ বন্ধ করতে বাধ্য হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। প্রায় দুই মাস আগে এই কূপ খননকাজ শুরু হয়। একটি চীনা কোম্পানি কূপ খননের কাজটি করছে। অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেছেন- প্রকল্পের লোকজন আমাদেরকে জানিয়েছেন ছাত্রলীগের কয়েকজন এই ঘটনা ঘটিয়েছে। তারা একজনকে চিনতেও পেরেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

mzamin.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা