,

প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন

123_115825প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য হওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একটি প্রস্তাব আজ গ্রহণ করেছেন। জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে টেলিফোনে এ প্রস্তাব দেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, বান কি মুন রোববার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। এবং জানান যে, জাতিসংঘ পানিবিষয়ক একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করতে যাচ্ছে।
প্রেস সচিব বলেন, শুভেচ্ছা বিনিময়ের পর বান কি মুন এই প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্য হওয়ার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবে সম্মতি জানান।
বান কি মুন আরো বলেন, চলতি বছরের জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি এ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান।চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বান কি মুনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া তাঁদের মধ্যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা সম্পর্কেও আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাসস। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। এর আগে সব দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন হয়েছে। এ ছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান।
পরস্পরকে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের টেলিফোন আলাপ শেষ হয়।

NTV

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা