,

উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধের হুমকি

160207122011_seoul_railway_station_in_seoul_640x360_ap_nocreditআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিউইয়র্কে এক জরুরী বৈঠক শেষে এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানায় যে রকেট উৎক্ষেপণের বিষয়ে উত্তর কোরিয়ায় নতুনভাবে অবরোধ আরোপের প্রস্তাব গ্রহণ করবে সংস্থাটি।
পিয়ংইয়ং পঞ্চমবারের মতো এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা করলো। যদিও উত্তর কোরিয়া দাবি করছে, কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য এই রকেট নিক্ষেপ করেছে তারা, এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে এলো যখন মাস-খানেক আগেই ঐ দেশটি সফল পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে। আর জানুয়ারি মাসের ওই পরমাণু বিস্ফোরণের পরীক্ষার পর থেকেই আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে উত্তর কোরিয়া।
বলা হচ্ছে জাতিসংঘের আইন লংঘন করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘের দূত ও’জুন বলেছেন নিরাপত্তা পরিষদের এখনই উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবার সময়।

“উত্তর কোরিয়াকে এটা বুঝিয়ে দিতে হবে যে পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে কোনও হেলাফেলা করলে চলবেনা তা নিয়ে তাদের সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে । আর এ জন্যই দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্প্রসারণ মেনে নেবেনা সেই স্পষ্ট বার্তাই নিরাপত্তা পরিষদ থেকে দেয়া হবে”।
রোববার স্থানীয় সময় সকাল ন’টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়। পিয়ং ইয়ং জানিয়েছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে।

তাদের দাবি, এই রকেট নিক্ষেপ নেহাতই কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য, এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
কিন্তু উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্র এই রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে। জাপান বলেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাব ভঙ্গ করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা