,

ট্রিপল এক্স স্পেশাল : দেখুন দীপিকার দম! [ভিডিওসহ]

 00365512প্রিয়ঙ্কা চোপড়ার আন্তর্জাতিক মঞ্চে কাঁপাতে চলেছেন আরেক বলিউড নায়িকা। দীপিকা পাডুকোনের হলিউড ডেবিউ হতে চলেছে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অফ জ্যানডার কেজ’ ছবিটির হাত ধরে। হলিউডে প্রথম সুযোগেই যাতে বাজিমাত করতে পারেন, তার জন্য জিমে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন দীপিকা। হলিউডে যাওয়ার আগে দীপিকার শরীরচর্চার একটি ভিডিও ফাঁস ইন্টারনেটে। ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।
হলিউডে এর আগেও বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী সুযোগ পেয়েছেন। কিন্তু কেউই পাকাপাকি জায়গা করে নিতে পারেননি। দীপিকা পাডুকোন যে অন্তত সেই তালিকায় যুক্ত হতে রাজি নন, তার প্রমাণ পাওয়া গেল একটি ভিডিওতে। ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অফ জ্যানডার কেজ’-এ হলিউডে দীপিকার ডেবিউ এখন শুধু সময়ের অপেক্ষা। এই ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন ভিন ডিজেলের মতো হলিউড তারকা।
হলিউডে যাওয়ার আগে দীপিকা এখন সব কিছু ভুলে অনেকটা সময় কাটাচ্ছেন জিমে। ফিটনেস যাতে কোনোভাবে হলিউডে সাফল্যে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই চলছে এই প্রস্তুতি। ২০১৭ সালে ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর