,

যে কারণে স্যান্ডেল পরেছিলেন কেজরিওয়াল…

192834kejri-funnyসম্প্রতি ভারতের রাষ্ট্রপতি ভবনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সম্মানে দেওয়া এক নৈশভোজে সাদামাটা স্যান্ডেল পরে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ জন্যে বিশাখাপত্তমের এক ব্যবসায়ী সুমিত আগারওয়াল চাঁদা তুলে কেজরিওয়ালকে ৩৬৪ রুপি পাঠিয়েছেন একজোড়া জুতা কেনার জন্য। এ ঘটনা বেশ আলোচিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু এমন পোশাক কেন পড়লেন কেজরিওয়াল?

সুমিত আগারওয়াল বলছেন, রাষ্ট্রপতি ভবনের ওই অনুষ্ঠানে কেজরিওয়াল দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। ওটা রামলীলা ময়দান কিংবা জন্তরমন্তরে আম আদমি পার্টির ধর্না ছিল না। কাজেই দেশের মান রাখতে এমন পোশাকে উপস্থিত হওয়া মোটেও শোভন ছিল না কেজরিওয়ালের জন্যে।

কিন্তু অনেকের মতে আগারওয়াল একটি বিষয়ে ভুল বুঝেছেন। ওই সাধারণ স্যান্ডেল, বিদঘুটে বড় আকারের শার্ট, কুঁচতে থাকা প্যান্ট, সুয়েটার আর মাফলারের মাধ্যমে কেজরিওয়াল ভারতের সাধারণ জনগণের ছবিটা দেখিয়েছেন ওলাঁদকে। এমন পোশাক মূলত কেজরিওয়ালের পাবলিক ইমেজ। তিনি এভাবেই চলাফেরা করেন। তিনি মোদির মতো দৃষ্টিনন্দন ডিজাইনারের পোশাক পরেন না। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টকে তিনি গোটা ভারতের জনগণকে তুলে এনেছিলেন নিজের মধ্যে। আর তা দেখানোই উদ্দেশ্য ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর।

ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে মহাত্মা গান্ধী যেমন তার পোশাকে জনগণের মানুষ হয়েছিলেন, তেমনি এক প্রতীকী প্রকাশ ফুটে উঠেছে কেজরিওয়ালের পোশাকে। কেজরিওয়ালের ওই পোশাকে জনগণের প্রতিনিধিত্ব ছাড়াও বেশি কিছু ছিল। ফ্রেঞ্চ চিন্তাবিদ জাঁ-পল সাঁত্রে নোবেল প্রাইজ নিতে অস্বীকৃতি জানান। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক পুরস্কারের প্রতি তার বিশ্বাস ছিল না। তিনি বলেছিলেন, আমাদের প্রত্যেকের মাথায় নিজেদের সম্পর্কে একটা চিত্র ফুটে থাকে যার মাধ্যমে এই পৃথিবীকে প্রকাশ করি আমরা এবং চাই পৃথিবী যেন তা গ্রহণ করে নেয়।

হতে পরে কেজরিওয়ালের চিত্রটি কেবলমাত্র তার চিন্তার প্রকাশ নয়। তিনি নিজের মাথায় নিজের সম্পর্কে যে দৃশ্য ধারণ করেন তারও ছবি সেখানে প্রকাশ করেছেন। তিনি ভারতের মধ্যবিত্তের হিরো। তিনি তাদের মতোই চলেন।

তা ছাড়া সাঁত্রের দেশের একজন প্রেসিডেন্টের সামনে কেজরিওয়াল যে অবস্থাতেই আসেন না কেন তাতে প্রোটোকলের কোনো ক্ষতি হয় না। কারণ কেজরিওয়াল এগুলোর থোরাই কেয়ার করেন। তিনি একটা বিপ্লব আনছেন। এর মাঝে নেই কোনো বিশেষ সময়, স্থান বা প্রোটোকল। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা