,

মুখ খোলা রেখে ঘুমালে দাঁতের যে ক্ষতি হয়!

1454853266স্বাস্থ্য ডেস্ক : ঘুমের সময় মুখ খোলা থাকলে দাঁতের ক্ষতি হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ঘুমের ভেতর মুখ খোলা থাকলে শ্বাসক্রিয়ার সময় মুখ শুষ্ক হয়ে যায়। আর এই শুষ্কতাই মুখে এসিডের মাত্রা বাড়িয়ে দেয়, যা থেকে ক্ষয় হয় দাঁতের।সম্প্রতি ওরাল রিহ্যাবিলিটেশন জার্নালে প্রকাশিত গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মুখ খোলা রেখে ঘুমালে শ্বাসক্রিয়ার সময় মুখের ভেতর শুষ্ক হয়ে যায়। ফলে প্রাকৃতিকভাবে মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালার প্রভাব কমে যায়। মূলত এই ব্যাকটেরিয়াই মুখের ভেতর দাঁতের জন্য ক্ষতিকর এসিড উৎপন্ন করে। মুখ খোলা রেখে ঘুমালে এসিডের মাত্রা বেড়ে যায় বলে ক্ষয় হয় দাঁত।

গবেষণায় দেখা গেছে, যারা মুখ খোলা রেখে ঘুমান তাদের অনেকের মুখের ভেতর এসিডের মাত্রা বেড়ে ৩.৬ পর্যন্ত দাঁড়ায়। এই মাত্রা রাতে বিছানায় যাওয়ার আগে এক গ্লাস কমলা লেবুর জুস বা ফ্রিজের ঠান্ডা পানি পান করার মতোই ক্ষতিকর।গবেষকদের বিশ্বাস, নতুন এই গবেষণা দন্তচিকিৎসকদের পর্যবেক্ষণ ও ব্যাখ্যায় সাহায্য করবে।স্বাভাবিক অবস্থায় মুখে এসিডিটির মাত্রা থাকে ৭.৭। কিন্তু মুখ খোলা রেখে ঘুমালে এই এসিডের মাত্রা কমে দাঁড়ায় ৬.৬। অনেক লোকের ক্ষেত্রে এর মাত্রা ৩.৬ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।

এসিডের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা ধরা হয় ৫ থেকে ৮ পর্যন্ত। পাঁচের নিচে কিংবা ৮-এর ওপরের মাত্রাকে এসিডের বৃদ্ধির সূচক ধরা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা